ঢাকা ১০:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান মো. বাবুল মিঞা উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে তারাকান্দিতে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত মাদারগঞ্জে মা ইলিশ রক্ষায় অভিযান, জাল জব্দ ও ব্যবসায়ীকে জরিমানা কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর দুর্গাপূজায় ‘শারদীয় সুরক্ষা অ্যাপ’ দিয়ে নজরদারি করবে আনসার স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে : সাখাওয়াত হোসেন নকলায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত দুর্গাপূজা : অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে বস্ত্র উপহার দিলেন ছাত্রদলনেতা মাহমুদুল ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দু’দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর

বকশীগঞ্জে বিশ্ব পর্যটন দিবস পালিত

বকশীগঞ্জে বিশ্ব পর্যটন দিবসের আলোচনা সভা। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ‘গ্রামীণ উন্নয়নে পর্যটন’ প্রতিপাদ্য নিয়ে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যাগে ২৭ সেপ্টেম্বর বেলা ১১ টায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর আজাদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা চিকিৎসক বিপ্লব কুমার পাল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুদ, বগারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম লিচু, সাংবাদিক আশরাফুল হায়দার, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জি এম ফাতিউল হাফিজ বাবু।

আলোচনা সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বকশীগঞ্জ উপজেলার গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত লাউচাপড়া বিনোদন কেন্দ্রটি নানা সমস্যায় জর্জরিত রয়েছে। এই বিনোদন কেন্দ্রটির উন্নয়ন ও আরও সৌন্দর্য মন্ডিত করা হলে পর্যটন ক্ষেত্রের জন্য অপার সম্ভাবনা রয়েছে।

এই বিনোদন কেন্দ্রটির উন্নয়নে পরিকল্পনা গ্রহণের দাবি জানান। একই সাথে সাধুরপাড়া ইউনিয়নের বালুগাঁও দশানী নদীর উপর পাশে এবং মাদারের চর সেতুর পাশে একটি মিনি পর্যটন কেন্দ্র স্থাপন করা হলে ভ্রমণ পিপাসুদের মন যেমন ভরে যাবে সরকারও তেমন রাজস্ব পাবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান মো. বাবুল মিঞা

বকশীগঞ্জে বিশ্ব পর্যটন দিবস পালিত

আপডেট সময় ০৭:৩৪:২৭ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২০