ঢাকা ০৬:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেওয়ানগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার মাদারগঞ্জে চিরনিদ্রায় শায়িত হলেন যুক্তরাষ্ট্রে নিহত লিমন আন্তঃনগর ট্রেনের সময়সূচির পরিবর্তন চায় সরিষাবাড়ীবাসী জলাবদ্ধতার যন্ত্রণা থেকে মুক্তি চায় জামালপুর পৌরবাসী সুপেয় পানি প্রকল্পের মেয়াদ শেষ হলেও অনিশ্চিত সেবা, ভোগান্তিতে পৌরবাসী স্বাধীন গণমাধ্যম কমিশনের জন্য অংশীদারদের নিয়ে পরামর্শক কমিটি গঠন করা হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বকশীগঞ্জে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপিত দুর্নীতির দায়ে ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা সাজ্জাতুল বরখাস্ত সারাদেশে গত ২৪ ঘন্টায় হামের নতুন রোগী ৯৫, মৃত্যু ৫ খুদে শিক্ষার্থীরাই ‘আগামী দিনের ভবিষ্যৎ’ : প্রধানমন্ত্রী

করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে কঠোর হচ্ছে সরকার

বাংলারচিঠিডটকম ডেস্ক : মহামারি করোনা ভাইরাসের সেকেন্ড ওয়েভ (দ্বিতীয় ঢেউ) ঠেকাতে পর্যাপ্ত প্রস্তুতিসহ স্বাস্থ্যবিধি মানায় কঠোর অবস্থানে থাকবে সরকার। তবে অর্থনীতি সচল রাখতে নতুন করে লকডাউনের কথা ভাবছে না সরকার।

২২ সেপ্টেম্বর আন্তঃমন্ত্রণালয় সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, করোনার সেকেন্ড ওয়েভ নিয়ে ব্যাপক সচেতনতা চালানো হবে। স্বাস্থ্য নির্দেশিকা মেনে চলতে হবে। বিমানবন্দরে মানুষের ঢোকা ও বের হওয়ার বিষয়ে মনিটরিং বাড়ানো হবে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, অর্থনীতি সচল রাখতে পুনরায় লকডাউনের কথা ভাবছে না সরকার। এছাড়া করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে মন্ত্রণালয়গুলোকে নিজস্ব পরিকল্পনা সাতদিনের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগে জমা দিতে বলা হয়েছে।

তিনি বলেন, বিমান বন্দরগুলোতে আগমন ও বহির্গমনে নজরদারির দায়িত্বে থাকবে সেনাবাহিনী।

উল্লেখ্য, অক্টোবর-নভেম্বরে করোনা পরিস্থিতি আবারও খারাপ হওয়ার আশঙ্কায় মন্ত্রিপরিষদের বৈঠকেও প্রস্তুতির নির্দেশনা দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

২১ সেপ্টেম্বর সকালে বৈঠকে সব মন্ত্রণালয়কে মহামারি মোকাবিলায় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন সরকার প্রধান।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব বলেন, মসজিদ, মার্কেটসহ সব জায়গায় মাস্ক বাধ্যতামূলক করতে প্রয়োজনে কঠোরভাবে আইন প্রয়োগ করা হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেওয়ানগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার

করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে কঠোর হচ্ছে সরকার

আপডেট সময় ০৯:৪৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২০