ঢাকা ০৯:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী প্রতিটি মানুষের বার্ধক্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ হওয়া আবশ্যক : রাষ্ট্রপতি দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-তুরস্কের মধ্যে বিমান চলাচল ও পর্যটন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান পর্যটন মন্ত্রীর মাদারগঞ্জে ২২ জনকে প্রায় ৯ লাখ টাকার ঋণ সহায়তা প্রদান কমরেড মনজুরুল খানের ৮১তম জন্মদিনে বিনামূল্যে চক্ষুচিকিৎসা সেবা নকলায় ভারতীয় ৩৭ বোতল এস্কাফ সিরাপসহ তরুণী আটক মাদারগঞ্জে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত ১২ দফা দাবিতে জামালপুরে নিকাহ রেজিস্ট্রারদের স্মারকলিপি পেশ ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

মাদক কারবারিদের তথ্য দিন পরিচয় গোপন রাখা হবে : অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল

শেরপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম। ছবি : বাংলারচিঠিডটকম

শফিউল আলম লাভলু, নকলা প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

শেরপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম জেলার বিভিন্ন থানা এলাকার মাদক কারবারিদের তথ্য প্রদানের জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, মাদকের ভয়াল থাবা থেকে যুব সমাজকে রক্ষা করতে হলে সকলের সহযোগিতা প্রয়োজন। মাদক কারবারি কারা এবং কোথায় কখন কিভাবে মাদক বিক্রয় করছেন সেই তথ্যগুলো আমাদের জানান, আমরা ওই সমস্ত মাদক কারবারিদের আইনের আওতায় নিয়ে আসব। পাশাপাশি থানা পুলিশের পক্ষ থেকে তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে।

তিনি বলেন, সাধারণ মানুষের মাঝে পুলিশ সম্পর্কে তাদের নেতিবাচক ধারণা বদলে দিয়েছেন তাতে থানার এলাকার মানুষের মাঝে একটি ধারণার সৃষ্টি হয়েছে যে, আইন সবার জন্য সমান। একটা সময় ছিল যখন সবাই মনে করতো যার টাকা আছে আইন তার পাশে থাকবে।

যে অন্যায় করবে সে শাস্তি পাবে এবং নিরপরাধী কখনোই হয়রানির শিকার যাতে না হয় সে দিকে লক্ষ রাখতে অধীনস্থদের কড়া নির্দেশ দিয়েছেন তিনি। এছাড়াও তিনি ইতোমধ্যেই মাদক এবং জুয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন।

অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম আরও বলেন, মাননীয় পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম মহোদয়ের নির্দেশে আমরা মাদকসহ অন্যান্য অপরাধী সম্পর্কে তথ্য জানতে প্রতিনিয়ত উপজেলার প্রতিটি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে আমরা বিট পুলিশিং কার্যক্রম চালু করেছি। পুলিশের কাজে জনগণের সম্পৃক্ততা যত বাড়বে, মানুষ যত সচেতন হবে অপরাধমুক্ত সমাজ গড়াটা ঠিক ততটা সহজ হবে বলে আমি মনে করি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

মাদক কারবারিদের তথ্য দিন পরিচয় গোপন রাখা হবে : অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল

আপডেট সময় ০৮:২৮:১৭ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২০