ঢাকা ০৫:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন ফলবান কলাগাছ কর্তনের ন্যায্য বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত মাদারগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত মাদারগঞ্জে ছাগল-ভেড়ার পিপিআর রোগ নির্মূলে টিকাদান কর্মসূচি শুরু প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ৩ কোটি ছাড়িয়েছে : এএফপি

বাংলারচিঠিডটকম ডেস্ক : বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৭ সেপ্টেম্বর ৩ কোটি ছাড়িয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের সরকারি সূত্রের ভিত্তিতে এএফপি’র সর্বশেষ পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা উইরোপজুড়ে করোনাভাইরাস ‘সংক্রমণের উদ্বেগজনক হারের ব্যাপারে সতর্ক করার পর এ ভাইরাসে আক্রান্তের ৩ কোটির ভয়ানক মাইলফলক অতিক্রম করলো।

বিশ্বের বিভিন্ন দেশের কর্তৃপক্ষের এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেয়া উপাত্ত থেকে তৈরি করে এ পরিসংখ্যান আক্রান্তের প্রকৃত সংখ্যার কেবলমাত্র একটি আংশিক প্রতিফলন। কেননা, বিশ্বের অনেক দেশ কেবলমাত্র করোনার উপসর্গ রয়েছে এমন মানুষের বা একেবারে গুরুতর আক্রান্ত লোকের এ ভাইরাস পরীক্ষা করছে।

গ্রীনিচ মান সময় ১৯:৪৫ টায় করা এএফপি’র সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের শেষের দিকে চীনে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ার পর থেকে এ পর্যন্ত কোভিড-১৯-এ আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ৩ কোটি ৬২ জনে এবং মৃতের সংখ্যা বেড়ে মোট ৯ লাখ ৪৩ হাজার ৮৬ জনে দাঁড়িয়েছে।

এদিকে করোনাভাইরাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে ৬৬ লাখ ৫০ হাজার ৫৭০ আক্রান্ত এবং ১ লাখ ৯৭ হাজার ৩৬৪ জনের মৃত্যু হয়েছে। এরপরের অবস্থানে থাকা ভারতে করোনাভাইরাসে ৫১ লাখ ১৮ হাজার ২৫৩ জন আক্রান্ত এবং ৮৩ হাজার ১৯৮ জনের মৃত্যু হয়েছে। ব্রাজিলে করোনায় ৪৪ লাখ ১৯ হাজার ৮৩ জন আক্রান্ত এবং ১ লাখ ৩৪ হাজার ১০৬ জনের মৃত্যু হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায়

বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ৩ কোটি ছাড়িয়েছে : এএফপি

আপডেট সময় ০৩:৩১:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২০