ঢাকা ০৯:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী রূপপুর বিদ্যুৎকেন্দ্র থেকে দ্বিতীয় দফায় ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে বাড়ছে জলবায়ু ঝুঁকি চলতি গ্রীষ্মে যুক্তরাজ্যে তাপপ্রবাহ-জনিত মৃত্যু রেকর্ড ৫,২৫৮ জন ভেকু দিয়ে মাটি কেটে বীর মুক্তিযোদ্ধার জমি দখলের অভিযোগ বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রম শুরু যুবদের আকাঙ্ক্ষার সঙ্গে কর্মসংস্থানের সুযোগের সংযোগ স্থাপনে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারের আহ্বান শিশুখাদ্যে চিনির বদলে অ্যাসপারটেম, বিটা-ক্যারোটিনের বদলে বস্ত্রের রং

বার্সেলোনার হয়ে দুই গোল করলেন মেসি

বাংলারচিঠিডটকম ডেস্ক : প্রাক-মৌসুম ক্লাব প্রীতি ম্যাচে দ্বিতীয় জয় তুলে নিয়েছেন বার্সেলোনা। ১৬ সেপ্টেম্বর জিরোনার বিপক্ষে ৩-১ গোলের জয়ের ম্যাচটিতে দুই গোল করেছেন লিওনেল মেসি।

২১ মিনিটে রোনাল্ড কোম্যানের দলকে এগিয়ে দিয়েছিলেন ফিলিপ কুটিনহো। মেসি ও নতুন চুক্তিভূক্ত ফ্রান্সিসকো ট্রিনকাওর মাঝ দিয়ে দুর্দান্ত দক্ষতায় গোলটি করেন কুটিনহো। এর আগে শুরুতেই তার একটি শট ক্রসবারে লেগে ফেরত আসে। প্রথমার্ধের একেবারে শেষ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন মেসি। গত মাসে ক্লাব ছাড়তে ব্যর্থ হবার পর এটাই বার্সেলোনা হয়ে মেসির প্রথম গোল।

দ্বিতীয়ার্ধ শুরু হবার মিনিটখানেকের মধ্যেই জিরোনার হয়ে এক গোল পরিশোধ করেন স্যামু সিয়াজ। কিন্তু ৫১ মিনিটে বার্সা অধিনায়ক আবারও গোল করলে দলের জয় নিশ্চিত হয়। এবারও বক্সের বাইরে থেকে মেসির শক্তিশালী শট জালে জড়ায়।

১২ সেপ্টেম্বর প্রথম প্রীতি ম্যাচে জিমন্যাস্টিক ডি টারাগোনার বিপক্ষে ৩-১ গোলের জয়ের ম্যাচটি থেকে চারটি পরিবর্তন করে দল সাজিয়েছিলেন কোম্যান। দ্বিতীয়ার্ধের মাঝামাঝিতে ৯টি পরিবর্তন করেন। এসময় তিনি শুধুমাত্র মূল দল থেকে ডিফেন্ডার রোনাল্ড আরোজু ও গোলরক্ষক নেটোকে মাঠে রেখেছিলেন।

প্রথম ম্যাচের থেকে কাল বার্সেলোনাকে আরো বেশী আত্মবিশ্বাসী মনে হয়েছে। মেসি ছিলেন স্বাচ্ছন্দ্য, পর্তুগীজ ট্রিনাকোও আত্মবিশ্বাস দেখিয়েছেন।

টিনএজার পেড্রি ছিলেন বার্সার সবচেয়ে আত্মবিশ্বাসী বদলী খেলোয়াড়। মাঠে নামার পর পরপর তিনটি শট নিয়েছেন। এর মধ্যে দুটি শট কোনরকমে রুখে দেন জিরোনা গোলরক্ষক হোসে সুয়ারেজ।

১৯ সেপ্টেম্বর শেষ প্রস্তুতি ম্যাচে লা লিগায় উন্নীত দল এলচের মুখোমুখি হবে বার্সা। পরের সপ্তাহে ভিয়ারেলের বিপক্ষে নতুন মৌসুম শুরু করবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

বার্সেলোনার হয়ে দুই গোল করলেন মেসি

আপডেট সময় ০৩:৪৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২০