ঢাকা ১১:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : মিল্লাত নালিতাবাড়ীতে নিখোঁজের ১২ ঘন্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার জামালপুরে ৩ আসামির যাবজ্জীবন কারাদণ্ড মাদকাসক্ত বাবাকে পুলিশে দিলেন ছেলে জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোনো শিশু স্কুলের বাইরে থাকবে না, প্রতিটি শিশুই শিখবে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী র‌্যাবের অভিযান : দেওয়ানগঞ্জে ৪০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় যেন ১১৯ বছরের আলোকবর্তিকা

নিউইয়র্কের আকাশে ওয়েস্ট কোস্টের আগুনের ধোঁয়া

বাংলারচিঠিডটকম ডেস্ক : আমেরিকার ওয়েস্ট কোস্টে লাগা আগুনের ধোঁয়া ১৫ সেপ্টেম্বর নিউইয়র্কের আকাশেও ছড়িয়ে পড়েছে। নিউইয়র্কের আবহাওয়া অফিস এ তথ্য জানায়।

সূত্র মতে, নিউইয়র্কের ঘোলাটে আকাশেও ধোঁয়া দেখা গেছে। এতে মনে করা হচ্ছে ধোঁয়া মাটি থেকে আকাশের ৪ হাজার ৫শ’ থেকে ৬ হাজার মিটার পর্যন্ত উঠে গেছে। উত্তর আমেরিকার পশ্চিমাংশ বেশ কয়েকদিন ধরেই ধোঁয়ায় আচ্ছন্ন থাকায় পোর্টল্যান্ড, অরেগন, ভ্যাংকুভার ও সানফ্রান্সিসকোসহ ওই অঞ্চলের বায়ুর মান বিপজ্জনক পর্যায়ে পৌঁছায়।

কিন্তু ১৪ সেপ্টেম্বর থেকে বাতাসের প্রচন্ড চাপে ধোঁয়া সরতে শুরু করে। ন্যাশনাল ওয়েদার সার্ভিসের স্যাটেলাইট ছবিতে ১৪ সেপ্টেম্বর সন্ধ্যায় নিউইয়র্কের আকাশে ধোঁয়া দেখা যায়। ১৬ সেপ্টেম্বর থেকে ধোঁয়া সরতে শুরু করবে বলে ধারণা করা হচ্ছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

নিউইয়র্কের আকাশে ওয়েস্ট কোস্টের আগুনের ধোঁয়া

আপডেট সময় ০১:১৯:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২০