ঢাকা ০৯:৩১ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত মানিক সওদাগর বললেন ‘ওটা ছিল ‘স্লিপ অব টাং’ জামালপুরে হচ্ছে মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ শিক্ষার্থীদের মেধা বিকাশে সরকার সর্বোচ্চ পৃষ্ঠপোষকতা দেবে : উপদেষ্টা মাহ্দী আমিন গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী ধূমকেতু রাষ্ট্রদ্রোহ মামলা : একটি ঐতিহাসিক বয়ান দেওয়ানগঞ্জে ভারতীয় মদসহ মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত চলছে : সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল মাদারগঞ্জে ১০৭৫ মিটার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

সাময়িক বন্ধের পর অক্সফোর্ড টিকার ট্রায়াল আবার শুরু

বাংলারচিঠিডটকম ডেস্ক : ওষুধ কোম্পানি অস্ট্রাজেনকা ও অক্সফোর্ড ইউনিভার্সিটির যৌথভাবে তৈরি করোনা ভাইরাসের টিকার ট্রায়াল ১২ সেপ্টেম্বর আবার শুরু হয়েছে। একজন স্বেচ্ছাসেবকের শরীরে টিকার পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেওয়ার পর এর পরীক্ষা সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছিল।

অস্ট্রাজেনকা জানায়, পরীক্ষা সাময়িক বন্ধ রেখে তদন্ত করে দেখা হচ্ছিল ওই পার্শ্বপ্রতিক্রিয়া টিকার কারণে হয়েছিল কিনা। বিশ্ববিদ্যালয় থেকে বলা হয়েছে, তারা মনে করছে টিকার পরীক্ষা অব্যাহত রাখা নিরাপদ। তারা আরো বলেছে, ব্যাপক পরিসরে চালানো এ ধরণের পরীক্ষায় কিছু অংশগ্রহণকারী অসুস্থ হবে বলেই ধারণা করা হয়।

এ অবস্থায় ব্রিটিশ নিয়ন্ত্রক সংস্থা ১২ সেপ্টেম্বর নিরাপত্তা পর্যালোচনা শেষে পরীক্ষা শুরুর অনুমোদন দেয়। একে স্বাগত জানান বৃটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। তিনি বলেন, টিকার পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত এটাই প্রমাণ করে যে আমাদের কাছে নিরাপত্তার ইস্যুটিই গুরুত্বপূর্ণ।

অস্ট্রাজেনকা জানিয়েছে, ১৪ সেপ্টেম্বর ব্রাজিলে টিকার পরীক্ষা ফের শুরু হচ্ছে। এছাড়া কোম্পানিটি বলছে, স্থগিতের পরও তারা আশা করছে চলতি বছরের শেষে অথবা আগামী বছরের শুরুতে তাদের এই ভ্যাকসিনটি বাজারে আসবে।

উল্লেখ্য, বিশ্বে করোনা ভাইরাসে এ পর্যন্ত ৯ লাখ ১৬ হাজার লোক মারা গেছে। আক্রান্ত হয়েছে ২ কোটি ৮৫ লাখ মানুষ।

আপলোডকারীর তথ্য

জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত

সাময়িক বন্ধের পর অক্সফোর্ড টিকার ট্রায়াল আবার শুরু

আপডেট সময় ০১:০৮:৫২ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২০