ঢাকা ১১:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয় প্রাকৃতিক পরিবেশ এবং হাতি সম্পদকে ব্যবহার করে এ অঞ্চলে বৃহৎ আকারে পর্যটন শিল্প গড়ে উঠতে পারে : বনমন্ত্রী আব্দুল আউয়াল ইসলামপুরে জমির বিরোধে সংঘর্ষ : নিহত ১ বকশীগঞ্জে বাসচাপায় বউ-শাশুড়ি নিহত মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যােগে জামালপুরে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত শেরপুরে আন্তর্জাতিক পোডিয়াট্রি দিবস পালিত প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপিত সরিষাবাড়ীতে দিনমজুর দম্পতির ৪টি ষাঁড় পুড়ে ছাই, সর্বস্বান্ত পরিবার

এলপিএল ইস্যুতে সাকিবের ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেয়নি বিসিবি

বাংলারচিঠিডটকম ডেস্ক : নিষেধাজ্ঞার মধ্যেও আসন্ন লংকা প্রিমিয়ার লিগের (এলপিএল) নিলাম তালিকায় সাকিব আল হাসানের নাম থাকলেও এ ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনো আনুষ্ঠানিক কোন সিদ্ধান্ত নেয়নি। আগামী ১ অক্টোবর এলপিএলের নিলামটি অনুষ্ঠিত হবে।

জুয়াড়ির তথ্য গোপন করায় সাকিবকে এক বছরের জন্য ক্রিকেটে নিষিদ্ধ করে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। গত বছরের ২৯ অক্টোবর থেকে নিষিদ্ধ আছেন সাকিব।

আগামী মাসের ২৯ তারিখ (২৯ অক্টোবর) সাকিবের নিষেধাজ্ঞা শেষ হবে এবং এখনো তার নিষেধাজ্ঞা চলছে। আইসিসির নিয়নুযায়ী, নিষেধাজ্ঞা অবস্থায় কোন ধরনের ক্রিকেটের সাথে জড়িত থাকতে পারবেন না সাকিব।

তাই এখানেই প্রশ্ন উঠেছে, তবে কীভাবে এলপিএলের নিলামে যুক্ত হবেন সাকিব!

লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) এবারের আসরের নিলাম অনুষ্ঠিত হবে আগামী ১ অক্টোবর। নিলামে নাম দিয়েছেন সাকিব আল হাসান। এই অলরাউন্ডার এলপিএলের কোনো দলে ডাক পেলে বিষয়টি বিবেচনা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরি জানান, শ্রীলংকার পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোন প্রস্তাব তারা পাননি। তিনি আরও বলেন, তারা যোগাযোগ করলে এ বিষয়ে সিদ্বান্ত নেয়া হবে।

১২ সেপ্টেম্বর প্রধান নির্বাহি বলেন, ‘আমরা এখনো কোন আনুষ্ঠানিক প্রস্তাব পাইনি। কোন পেলে আমরা এ নিয়ে চিন্তা করবো।’

তিনি আরও বলেন, বিদেশী লিগে খেলোয়াড়দের খেলার বিষয়ে বিসিবির সিদ্বান্ত নিবে। বিসিবি’র সিদ্বান্ত অনুযায়ী, বাংলাদেশের যেকোন খেলোয়াড় দু’টি বিদেশী লিগে খেলতে পারবে।

প্রধান নির্বাহি জানান, ‘বিদেশী ঘরোয়া লিগের অন্তর্ভুক্তির বিষয়ে ইতোমধ্যে খেলোয়াড়দের একটি নির্দেশনা দেয়া হয়েছে। আমরা সেই নিয়মানুযায়ী সিদ্বান্ত নিবো।’

সাকিব বর্তমানে বিকেএসপিতে নাজমুল আবেদিন ফাহিম ও সালাউদ্দিনের তত্ববধানে ফিটনেস ও স্কিল ট্রেনিং করছেন। শ্রীলংকা সফর দিয়ে আবারো ক্রিকেটে ফেরার লক্ষ্য তার।

নিষেধাজ্ঞা থাকায়, সিরিজের প্রথম টেস্টের জন্য বিবেচিত হবেন না সাকিব। তবে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টেস্ট থেকে খেলতে পারবেন তিনি। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ইতোমধ্যে বলেছেন, ঐ দু’টি টেস্টে খেলতে পারবেন সাকিব।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয়

এলপিএল ইস্যুতে সাকিবের ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেয়নি বিসিবি

আপডেট সময় ০৭:৫৯:০৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০