ঢাকা ১১:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ইউপি নির্বাচন সুষ্ঠু করতে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি জামালপুর যৌনপল্লীতে যৌনকর্মীদের জরায়ুমুখ ক্যানসার এবং ব্রেস্ট ক্যানসার স্ক্রিনিং সেবা পলাতক শেখ হাসিনা ফেরত আসবে না : ওয়ারেছ আলী মামুন জামালপুর জেলার শ্রেষ্ঠ তদন্ত কেন্দ্র তারাকান্দি, সম্মাননা পেলেন ইনচার্জ মনিরুল নৈরাজ্যের প্রতিবাদে পোগলদিঘায় বিএনপির বিক্ষোভ মিছিল মরহুম জাহেদ আলী চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নতুন গঠিত মাদারগঞ্জে ইটভাটায় অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ

সরিষাবাড়ীতে বাল্যবিয়ে প্রতিরোধে জাগরণী অনুষ্ঠান

বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

করোনা সংক্রমণের প্রাদুর্ভাবের সুযোগে জামালপুরে বাল্যবিয়ের প্রবণতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। জেলা প্রশাসনের নির্দেশনায় সরকারি, বেসরকারি উদ্যোগে শুরু হয়েছে নানামূখী প্রতিরোধ কার্যক্রম। এরই ধারাবাহিকতা ১০ সেপ্টেম্বর সরিষাবাড়ী উপজেলায় জাগরণীমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিহাব উদ্দিন আহমদ।

সরিষাবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং উন্নয়ন সংঘের সহযোগিতায় অনুষ্ঠিত আলেচনা সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) কাইমুল ওয়াসিমা নাহাত, উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শায়লা নাজনিন, মহাদান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান জুয়েল, সরিষাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আস্থা প্রকল্পের উপজেলা ব্যবস্থাপক বাঁধন।

বাল্যবিয়ে প্রতিরোধে স্বপ্ন নাট্যদল পথনাটক সুদিন প্রদর্শন করে। ছবি : বাংলারচিঠিডটকম

আলোচনা সভা শেষে উপজেলার মহাদান ইউনিয়নের বনগ্রাম মানক উদ্দিন উচ্চবিদ্যালয় মাঠে মনোজ্ঞ পথনাটকের প্রদর্শনী হয়। উন্নয়ন সংঘের সহযোগী প্রতিষ্ঠান স্বপ্ন নাট্যদল পরিবেশিত বাল্যবিয়ে প্রতিরোধমূলক সচেতনতা সৃষ্টিমূলক পথনাটক সুদিন উপস্থিত সবাই মনোযোগের সাথে উপভোগ করেন। নাটকে বাল্যবিয়ের পাশাপাশি গর্ভবতী ও প্রসূতি মায়ের যত্ন, নবজাতকের যত্ন, প্রাতিষ্ঠানিক প্রসবের গুরুত্ব, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধসহ বিভিন্ন বার্তা দেওয়া হয়।

কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন ইউএনও শিহাব উদ্দিন আহমদ। ছবি : বাংলারচিঠিডটকম

নাটকের আগে উপস্থিত কিশোর, কিশোরীদের উদ্দেশ্যে কুইজ প্রতিযোগিতা পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব উদ্দিন আহমদ। বাল্যবিয়ের বিরুদ্ধে শপথ বাক্য পাঠ করান উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম।

ইউনিসেফ এর সহায়তায় আইএমএসআরএইচআরএমএনএইচ প্রকল্পের আওতায় উন্নয়ন সংঘ মা ও নবজাতকের স্বাস্থ্য, কিশোর, কিশোরীদের ক্ষমতায়ন, বাল্যবিয়ে প্রতিরোধে সারা জেলায় কার্যক্রম পরিচালনা করে আসছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

সরিষাবাড়ীতে বাল্যবিয়ে প্রতিরোধে জাগরণী অনুষ্ঠান

আপডেট সময় ০৬:৩১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০