ঢাকা ০১:৩০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় গ্রিডে দিনে আরো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু : জ্বালানি প্রতিমন্ত্রী ৭ দফা দাবি বাস্তবায়নে জামালপুরে দলিল লেখক সমিতির সমাবেশ অনুষ্ঠিত বকশীগঞ্জের লাউচাপড়া পর্যটন কেন্দ্রের উন্নয়নে কনসালটেন্ট সভা অনুষ্ঠিত কুলকান্দিতে ইউনিয়ন বিএনপিরকর্মী সমাবেশ অনুষ্ঠিত স্থানান্তরের আবেদন নেই : জাল কাগজে বদলে গেল সম্ভাব্য মেম্বার প্রার্থীর ভোটার এলাকা জামালপুরে রোটারি ক্লাবের উদ্যোগে মাদকবিরোধী শোভাযাত্রা অনুষ্ঠিত বকশীগঞ্জে ইউএনও’র অভিযানে ২৩ বস্তা সার জব্দ বীর মুক্তিযোদ্ধা আহসানুল করিমের দাফন সম্পন্ন, দেওয়া হয় রাষ্ট্রীয় সম্মান স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের অপরাধে যুবকের কারাদণ্ড দেওয়ানগঞ্জে নদী থেকে শিশুর গলিত মরদেহ উদ্ধার

স্কুল না খুললে এ বছর প্রাথমিকে পরীক্ষা হবে না : প্রাথমিক ও গণশিক্ষা জ্যেষ্ঠ সচিব

বাংলারচিঠিডটকম ডেস্ক : করোনাভাইরাসের কারণে স্কুল খোলা না গেলে এ বছর প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা নেয়া সম্ভব হবে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব আকরাম-আল-হোসেন।

তবে অক্টোবর বা নভেম্বরে যদি বিদ্যালয় খোলে, তাহলে মূল্যায়নের জন্য দুই ধরনের চিন্তা আছে বলে জানিয়েছেন তিনি।

৬ সেপ্টেম্বর সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।

জ্যেষ্ঠ সচিব বলেন, শিশুদের নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয়, সেটা দেখে তারা এগোচ্ছেন। অক্টোবর ও নভেম্বর মাথায় নিয়ে দুটি পরিকল্পনা আছে।

তিনি বলেন, ‘যদি অক্টোবরে বিদ্যালয় খোলে, তাহলে এক ধরনের চিন্তা। যদি নভেম্বরে খোলে তাহলে মূল্যায়নের জন্য আরেক ধরনের চিন্তা আছে। আর যদি বিদ্যালয় না খোলা যায়, তাহলে অবশ্যই পরীক্ষা হবে না।’

আজকের সংবাদ সম্মেলনে ৮ সেপ্টেম্বর অনুষ্ঠেয় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালনের তথ্য ও কর্মসূচি জানানো হয়।

এরআগে সাক্ষরতা দিবসের তথ্য তুলে ধরেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। তিনি জানান, বর্তমানে দেশে সাক্ষরতার হার ৭৪ দশমিক ৭ শতাংশ। যা ২০০৫ সালে ছিল ৫৩ দশমিক ৫ শতাংশ।

আপলোডকারীর তথ্য

জাতীয় গ্রিডে দিনে আরো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু : জ্বালানি প্রতিমন্ত্রী

স্কুল না খুললে এ বছর প্রাথমিকে পরীক্ষা হবে না : প্রাথমিক ও গণশিক্ষা জ্যেষ্ঠ সচিব

আপডেট সময় ০৭:৩৫:৫৯ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২০