ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, এক ডিলারকে জরিমানা মাদারগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধে মাদারগঞ্জে ছাত্রদলের সচেতনতামূলক কর্মসূচি জামালপুরে প্রয়াত বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস পালিত ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

দলে ঘাপটি মেরে থাকা বেঈমানদের স্থান আওয়ামী লীগে নেই : তথ্য প্রতিমন্ত্রী

ডা. মুরাদ হাসানে

তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মুরাদ হাসান

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মুরাদ হাসান বলেছেন, ‘দলের মধ্যে ঘাপটি মেরে থাকা নব্য আওয়ামী লীগদের ষড়যন্ত্র মুজিব পাগল সৈনিকরা করতে দেবে না। কোনো বেঈমানের স্থান আওয়ামী লীগে নেই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বেঈমানরাই হত্যা করেছে। তারাই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় জাতীয় চার নেতাকে হত্যা করেছে। সেই সকল ষড়যন্ত্র আজও একটি মহল করে যাচ্ছে। সেই আশা তাদের আর সফল হতে দেওয়া হবে না।’

৫ সেপ্টেম্বর বিকালে পোগলদিঘা ইউনিয়নের পলিশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ অনুষ্ঠানে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মুরাদ হাসান এমপি এসব কথা বলেন।

তথ্য প্রতিমন্ত্রী বিএনপির উদ্দেশে বলেন, ‘ঘরে বসে গলাবাজি বন্ধ করে মাঠে আসুন, সাথে খেলা হবে। আপনাদের নেত্রী গ্রেনেড হামলার নকশা সাজিয়ে বঙ্গবন্ধু কন্যাকে মেরে ফেলতে চেয়েছিল। তাদের সেই আশা পূরণ হয়নি। জনগণ জাতির পিতার কন্যাকে ভোট দিয়ে দেশ ও জাতিকে সেবার সুযোগ দিয়েছে। বিএনপি-জামাত দলকে বাংলার জনগণ প্রত্যাখ্যান করেছে। কোনো ষড়যন্ত্রই আর পিছপা করতে পারবে না।’

তিনি আরও বলেন, ‘আমি আপনাদের সেবক ও চাকর হয়ে যেন আপনাদের সেবা করতে পারি। আমার শরীরে মুক্তিযোদ্ধা রক্ত। আমার জন্মই হয়েছে বিএনপি-জামাতকে শায়েস্তা করার জন্য।’ জীবন যতদিন থাকবে জাতির পিতার আদর্শ বুকে ধারণ করে থাকবো বলে তিনি বলেন।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিহাব উদ্দিন আহমদ, পোগলদিঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামস উদ্দিন, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিক প্রমুখ।

আপলোডকারীর তথ্য

জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

দলে ঘাপটি মেরে থাকা বেঈমানদের স্থান আওয়ামী লীগে নেই : তথ্য প্রতিমন্ত্রী

আপডেট সময় ১০:৩০:১৭ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২০