ঢাকা ০৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে রাসেল হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : মিল্লাত নালিতাবাড়ীতে নিখোঁজের ১২ ঘন্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার জামালপুরে ৩ আসামির যাবজ্জীবন কারাদণ্ড মাদকাসক্ত বাবাকে পুলিশে দিলেন ছেলে জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোনো শিশু স্কুলের বাইরে থাকবে না, প্রতিটি শিশুই শিখবে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী র‌্যাবের অভিযান : দেওয়ানগঞ্জে ৪০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

সন্ত্রাসীদের হামলায় ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গুরুতর আহত

ইউএনও ওয়াহিদা খানম

ইউএনও ওয়াহিদা খানম

বাংলারচিঠিডটকম ডেস্ক : সন্ত্রাসীদের হামলায় ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম গুরুতর আহত হয়েছেন। ২ সেপ্টেম্বর দিবাগত গভীর রাতে সন্ত্রাসীরা ঘরের দরজা ভেঙ্গে বাসায় ঢুকে ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম ও তার বৃদ্ধ পিতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।

গুরুতর আহত ইউএনও ও তার পিতাকে প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ৩ সেপ্টেম্বর দুপুর ২টার দিকে তাকে সরকারি ব্যবস্থাপনায় বিমান বাহিনীর এয়ার এ্যাম্বুলেন্স যোগে ঢাকায় পাঠানো হয়।

দিনাজপুর পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন জানান, ২ সেপ্টেম্বর দিবাগত মধ্যরাতে অজ্ঞাত সন্ত্রাসীরা ঘরের দরজা ভেঙ্গে ঘোড়াঘাট উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তার সরকারি বাস ভবনে প্রবেশ করে ঘুমন্ত অবস্থায় ইউএনও ওয়াহিদা খানমকে এলোপাথারি কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় ওয়াহিদা খানমের আত্মচিৎকারে বাসায় থাকা তার বৃদ্ধ পিতা অমর আলী খান এগিয়ে আসলে সন্ত্রাসীরা তাকেও বেদম প্রহার করে। একপর্যায়ে বাবা মেয়ে দু’জনই গুরুতর আহত হয়ে ঘরের মেঝেতে পড়ে যায়।

৩ সেপ্টেম্বর ভোর ৫টার দিকে তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। তার পিতা অমর আলী রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসার সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ সংগ্রহ করে পর্যবেক্ষনের কাজ চলছে। তবে অপরাধীরা নিজেদের আড়াল করতে মুখ ও মাথা ঢেকে সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে বলে সংগ্রহকৃত ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে। তিনি বলেন, অপরাধীদের সনাক্ত করে তাদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে রাসেল হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই

সন্ত্রাসীদের হামলায় ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গুরুতর আহত

আপডেট সময় ০৮:২৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২০