ঢাকা ০৬:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর জাতীয় মৎস্য পক্ষ : জামালপুরে বর্ণাঢ্য আলোচনা সভা, শোভাযাত্রা দশানী নদীর ভাঙনে হুমকির মুখে সাজেলের চর বাজার, সেতু খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : ফিরোজ মিয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : সরিষাবাড়ীতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ত্যাগ ও প্রেরণা বিএনপিকে পথ দেখায়: মির্জা ফখরুল শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিন : জামালপুর জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে ইসলামপুরে বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত

জামালপুরে করোনায় নতুন করে আক্রান্ত ১৩ জন

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুরে ১ সেপ্টেম্বর নতুন করে আরও ১৩ জন করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত হলেন এক হাজার ৩৬৩ জন। একই সাথে এ পর্যন্ত সুস্থ হয়েছেন এক হাজার ১৩৯ জন, মৃত্যুবরণ করেছেন ২১ জন এবং চিকিৎসাধীন রয়েছেন ২০৩ জন। জামালপুরের সিভিল সার্জন কার্যালয় সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।

সূত্রটি জানায়, ১ সেপ্টেম্বর জামালপুরের শেখ হাসিনা মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে ৮২টি। এর মধ্যে নতুন করে আরও ১৩ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে জামালপুর সদর উপজেলায় সাতজন, বকশীগঞ্জে তিনজন, মেলান্দহে দু’জন ও সরিষাবাড়ী উপজেলায় রয়েছেন একজন। নতুন আক্রান্তদের মধ্যে আটজন পুরুষ, চারজন নারী ও এক শিশু রয়েছে। তাদের মধ্যে ষাটোর্ধ্ব বয়সের ছয়জন ও চার বছরের এক শিশু রয়েছে। আক্রান্তরা প্রত্যেকেই সাধারণ পরিবারের সদস্য।

সূত্রটি আরও জানায়, নতুন করে করোনায় সংক্রমিতদের এলাকাগুলো হলো- জামালপুর পৌরসভার দয়াময়ী মোড়, পালপাড়া, নয়াপাড়া, মিয়াপাড়া, কাছারিপাড়া ও সদর হাসপাতাল এলাকা, বকশীগঞ্জের উপজেলা কমপ্লেক্স এলাকা, সাধুরপাড়া ইউনিয়নের উত্তর ধাতুয়াকান্দা ও নিলাক্ষিয়া ইউনিয়নের বিনোদেরচর গ্রাম, মেলান্দহ উপজেলার আদ্রা ও ফুলকোচা গ্রাম এবং সরিষাবাড়ী পৌরসভার শিমলা বাজার এলাকায় করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

জামালপুরে করোনায় নতুন করে আক্রান্ত ১৩ জন

আপডেট সময় ০১:৩৬:৪২ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২০