ঢাকা ১০:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল দেওয়ানগঞ্জে নিরাপদ পুষ্টিকর খাদ্য বিষয়ক প্রচারণা সভা অনুষ্ঠিত জামালপুরে বাল্যবিয়ে প্রতিরোধ কার্যক্রমে ইউএনএফপিএ এর ভূমিকা জমি নিয়ে বিরোধ : সরিষাবাড়ীতে কৃষকের সরিষা ক্ষেত ধ্বংস মনিরুজ্জামান বাদলের লেখালেখির ভুবন : একটি সংক্ষিপ্ত পর্যবেক্ষণ ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা

ফাস্টহাঙ্গারপ্রোজেক্টডটকমের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের বিনামূল্যে চিকিৎসাসেবা

চিকিৎসা সেবা ও ব্যবস্থাপত্র অনুযায়ী ওষুধ দেওয়া হয়। ছবি : বাংলারচিঠিডটকম

চিকিৎসাসেবা ও ব্যবস্থাপত্র অনুযায়ী ওষুধ দেওয়া হয়। ছবি : বাংলারচিঠিডটকম

ইউসুফ খান সাগর, নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

বন্যার শুরু থেকেই ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে Fasthungerproject.com। ত্রাণ দেওয়ার পাশাপাশি চলমান বন্যায় ক্ষতিগ্রস্তদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান অব্যাহত রেখেছে সংগঠনটি।

এরই ধারাবাহিকতায় ২৯ আগস্ট জামালপুরের ইসলামপুর উপজেলার সাপধরী ইউনিয়নের কাশারীডোবা গ্রামে দুপুর ১২টা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত ২০৭ জন্য রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়।

Fasthungerproject.com এর প্রতিষ্ঠাতা আমেরিকা প্রবাসী জুরিস ডক্টর রাফি ইসলাম ও বাংলাদেশের পরিচালক ইউসুফ খান সাগরের নেতৃত্বে এবং ইসলামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক এ. এ. এম আবু তাহেরের তত্ত্বাবধানে চিকিৎসক মোফাজ্জল হোসেন বিদ্যুতের ব্যবস্থাপত্রে সঠিকভাবে চিকিৎসাসেবা দেওয়া হয়।

বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষদের জন্য চিকিৎসা সেবার এই আয়োজন করতে আন্তরিকভাবে সহযোগিতা করেন ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাছের বাবুল।

চিকিৎসাসেবা চলাকালীন মোবাইলে খোঁজ খবর নেন স্থানীয় সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল।

চিকিৎসাসেবা কার্যক্রমের আরও সহযোগিতা করেন কেমিস্ট ও প্যারামেডিকেল চিকিৎসক মনির, সমাজসেবক প্রবাসী সবুজ মিয়া, রুবেল ও সাবেক স্কুল কমিটির সভাপতি।

চিকিৎসা সেবা ও ওষুধ নিতে আসা গ্রামবাসী। ছবি : বাংলারচিঠিডটকম
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল

ফাস্টহাঙ্গারপ্রোজেক্টডটকমের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের বিনামূল্যে চিকিৎসাসেবা

আপডেট সময় ১২:৩২:১১ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২০