ঢাকা ০৯:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী বকশীগঞ্জে রিং জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস মুরাদ হাসানকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি উন্নয়ন কাজে অনিয়ম হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে : গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী রাজিব বাস সার্ভিস নিরাপদ করতে পরামর্শ সভা, ১৩ নির্দেশনা অসহায়ত্বের সুযোগে দ্বিগুণ ভাড়ায় চলছে ইসলামপুরে সরকারি অ্যাম্বুলেন্স ভেজাল সরিষার তেল কারখানা সিলগালা, ১ লাখ টাকা জরিমানা যুবদলনেতা সোহেল রানার উদ্যোগে চলছে গবাখালি খাল পরিষ্কার

চুমু দিয়ে শ্রীঘরে যুবক

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

শেরপুরের শ্রীবরদী উপজেলায় এক স্কুলছাত্রীকে চুমু দিয়ে শ্রীঘরে গেছে জাহিদ নামে এক বখাটে যুবক। থানা পুলিশের তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মোফাখিখর হোসেন জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় একটি মামলা হয়। সে প্রেক্ষিতে অভিযুক্তকে গ্রেপ্তারের পর ৩০ আগস্ট দুপুরে আদালতে সোপর্দ করা হবে।

২৯ আগস্ট বিকালে উপজেলার গোসাইপুর ইউপির রহমতপুরে ওই স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনা ঘটে। গ্রেপ্তার জাহিদ একই গ্রামের মৃত লাল মামুদের ছেলে।

পুলিশ ও স্থানীয় একাধিক সূত্র জানায়, কয়েক দিন আগে পার্শ্ববর্তী জামালপুর জেলার একটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে পডুয়া এক ছাত্রী শ্রীবরদীর বালিয়াচন্ডী গ্রামে মামার বাড়িতে বেড়াতে আসে। ২৯ আগস্ট দুপুরে ওই ছাত্রীর মামাতো বোন নবম শ্রেণির রেজিষ্ট্রেশনের জন্যে বালিয়াচন্ডী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে যায়। এ সময় সঙ্গে ছিল ওই ছাত্রী। এদিকে একই গ্রামের জাহিদ হাসান ওরফে জাহিদ ও তার এক সহযোগী স্থানীয় রহমতপুর সেতুতে পরিকল্পিতভাবে দাঁড়িয়ে থাকে। ওই ছাত্রী তার মামাতো বোনের সাথে ফেরার পথে সেতু পার হওয়ার সময় বখাটে জাহিদ হাসান তাকে জোর পূর্বক প্রকাশ্যে চুমু দেয়। এ সময় ওই দুই ছাত্রী ভয়ে ডাক চিৎকার শুরু করে। পরে আশপাশের লোকজন এগিয়ে আসে। অবস্থা বেগতিক দেখে সটকে পড়ে জাহিদ ও তার সহযোগী। পরে বিষয়টি নিয়ে ওই ছাত্রীর মামা হাসান সরোয়ার রুবেল থানায় মামলা দায়ের করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চুমু দিয়ে শ্রীঘরে যুবক

আপডেট সময় ১২:৪৫:৪৫ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২০