ঢাকা ০২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী মাদারগঞ্জে ৯৭২টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ মাদারগঞ্জে দুই কোটি ৩৭ লাখ টাকার সড়কে নিম্নমানের খোয়া, অপসারণের নির্দেশ জামালপুর মেডিকেল কলেজ ছাত্রলীগনেতা খালিদ গ্রেপ্তার টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

বঙ্গবন্ধু স্মরণে জামালপুরে মহিলা আওয়ামী লীগের আলোচনা সভা

বক্তব্য রাখেন সংসদ সদস্য মো. মোজাফফর হোসেন। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর
বাংলারচিঠিডটকম

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে জামালপুর সদর উপজেলা মহিলা আওয়ামী লীগ। ২২ আগস্ট বিকেলে নারিকেলী উচ্চ বিদ্যালয় মাঠে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

জামালপুর সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা ইয়াছমিন লিটার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোজাফফর হোসেন বলেন, ১৫ ও ২১ আগস্ট একই সূত্রে গাঁথা। ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে দেশ ও জাতিকে বিপথগামী করার অপচেষ্টা চালানো হয়। এদিকে ২১ আগস্ট গ্রেনেড হামলা চালিয়ে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মেরে ফেলার ষড়যন্ত্র করা হয়েছিল। সেদিন অনেকেই মারা গেলেও তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আল্লাহর রহমতে প্রাণে বেঁচে গিয়েছিলেন।

সংসদ সদস্য আরও বলেন, ষড়যন্ত্র এখনও থেমে নেই। সেদিনের সেই যড়যন্ত্রকারীরা এখনো গুপটি মেরে আছে। তাই সকলকে সজাগ থাকতে হবে। আগামী দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা খাতুন রিপার সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি চিকিৎসক এম এ মান্নান খান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আকন্দ বাবু, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ঝাউগড়া ইউপি চেয়ারম্যান আঞ্জুমনোয়ারা হেনা, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালেদুজ্জামান প্রদীপ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ তানভীর আহমেদ, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান সোহেল, মহিলা আওয়ামী লীগ নেত্রী শেফালী বেগম, কেন্দুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক নুরুল, সদর উপজেলা যুবমহিলা লীগের সভাপতি মোহসীনা মোহসিন ও নান্দিনা সাংগঠনিক থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মঈন ইয়াজদানী প্রমুখ।

এছাড়া আলোচনা সভায় মহিলা আওয়ামী লীগের জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধু স্মরণে জামালপুরে মহিলা আওয়ামী লীগের আলোচনা সভা

আপডেট সময় ১০:১০:৪০ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২০