ঢাকা ১২:১৪ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে নাশকতা মামলায় সাবেক সংসদ সদস্যের পিএস গ্রেপ্তার টাকা ফেরতের দাবিতে মাদারগঞ্জ উপজেলা পরিষদ ঘেরাও, অনির্দিষ্টকালের কর্মসূচি ঘোষণা বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭টি ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ জামালপুরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল জামালপুর রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস-চেয়ারম্যান জিলানী, লিয়ন সেক্রেটারি শ্রীবরদীতে ফলবান কলাগাছ কর্তন : গ্রেপ্তার ২ বুকের পাটা থাকলে এখনই আসেন, ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চাই না : তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান সরিষাবাড়ী উপজেলা যুব ইউনিয়ন কমিটিতে সভাপতি রানা, এনায়েত সাধারণ সম্পাদক নির্বাচিত বকশীগঞ্জে মাধ্যমিক বিদ্যালয়ে চলছে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম

দেওয়ানগঞ্জে সবজি বীজ বিতরণ

সবজি বীজ ও গাছের চারা বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

বোরহান উদ্দিন, সানন্দবাড়ী (দেওয়ানগঞ্জ) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর কারিগরি সহায়তায়, উন্নয়ন সংঘ এর বাস্তবায়নে, ব্লিঙস প্রজেক্ট বাস্তবায়ন হচ্ছে জামালপুর ও শেরপুর জেলায়।

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের জোয়ানেরচর কমিউনিটি ক্লিনিকের আওতাধীন দরিদ্র ও অতি দরিদ্র পরিবারের মাঝে ফলজ গাছের চারা, শাক সবজির বীজসহ উপকরণ সমূহ বিতরণ করেন উন্নয়ন সংঘের প্রজেক্ট অফিসার গাব্রিয়েল পালমা।

গাব্রিয়েল পালমা বলেন, গর্ভবর্তী মা, দুগ্ধ দানকারী মা, পাঁচ বছরের নিচে শিশু ও কিশোরীদের লক্ষ্যে পুষ্টিকর খাবার উৎপাদনের গুরুত্বারোপ করেন।

সিএফ ফরিদুল ইসলাম ফরিদ বলেন, উন্নয়ন সংঘ এর পক্ষ থেকে প্রতিটি দরিদ্র পরিবারেকে ৩টা লেবুর চারা, ৩টা পেয়ারার চারা, ১২ প্যাকেট শাকসবজির বীজ, ১ কেজি নেট, ২০০ গ্রাম সুতা, ১ কেজি পলিথিন বিতরণ করা হয়। প্রতিটি অতি দরিদ্র পরিবারে ২টা লেবুর চারা, ২টা পেয়ারার চারা, ৬ প্যাকেট শাকসবজির বীজ, ৫০০ গ্রাম নেট, ১০০ গ্রাম সুতা বিতরণ করা হয়।

অপরদিকে চরআমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী পশ্চিম পাড়া কমিউনিটি ক্লিনিকের আওতাধীন গ্রামগুলোর দরিদ্র ও অতি দরিদ্র পরিবারে মাঝে এসব জিনিসপত্র বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন চরআমখাওয়া ইউনিয়ন পরিষদের সদস্য মো. সাহার আলী, ব্লিঙস প্রজেক্ট উন্নয়ন সংঘ দেওয়ানগঞ্জ এর হিসাবরক্ষক বিকাশ রায়, সিভিএ আজিজুর রহমান, সিএনপি আনোয়ারা, সিএনপি রাজিয়া ও পিডিএইচ ভলান্টিয়ার রোজিনা বেগম।

এছাড়া বাঘারচর, পোল্যাকান্দি, আকন্দ পাড়া, কমিউনিটি ক্লিনিকের আওতাধীন গ্রামগুলোতেও বিতরণ করা হয়। পর্যায়ক্রমে ডিগ্রিরচরসহ আরও কয়েকটি কমিউনিটি ক্লিনিকের আওতাধীন গ্রামগুলোতেও বিতরণ করা হবে।

ব্লিঙস প্রজেক্ট উন্নয়ন সংঘ এর দেওয়ানগঞ্জ উপজেলা কো-অর্ডিনেটর শাহানা পারভীন মুঠোফোনে বলেন, গর্ভবতী মা, প্রসূতি মা, শিশু ও কিশোরীদের পুষ্টির চাহিদা পুরণের লক্ষ্যে দেওয়ানগঞ্জের কয়েকটি কমিউনিটি ক্লিনিকের আওতাধীন ৯০০ দরিদ্র পরিবার এবং ৯০০ অতি দরিদ্র পরিবারে এ সুবিধা দেওয়া হয়। আমরা সফলতার সহিত দুই বছর যাবত কার্যক্রম পরিচালনা করে আসছি।

আপলোডকারীর তথ্য

জামালপুরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত

দেওয়ানগঞ্জে সবজি বীজ বিতরণ

আপডেট সময় ০৯:৫০:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২০