ঢাকা ১০:১৪ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মরহুম জাহেদ আলী চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নতুন গঠিত মাদারগঞ্জে ইটভাটায় অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা ইউরোপে সামরিক আগ্রাসন বন্ধে পুতিনকে ট্রাম্পের আহ্বান যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটিতে ভয়াবহ ঝড়, বিপর্যস্ত জনজীবন জিল বাংলা সুগার মিলে চিনি উৎপাদন শুরু ইসলামপুরে দেশীয় অস্ত্রের আঘাতে স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু

যমুনা নদী বামতীর ভাঙ্গন রোধে জরুরি অস্থায়ী প্রতিরক্ষামূলক কাজ শুরু

অস্থায়ী প্রতিরক্ষামূলক কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুুর উপজেলার কাজলা গ্রামে যমুনা নদীর বামতীর ভাঙ্গন রোধে জরুরি অস্থায়ী প্রতিরক্ষামূলক কাজ শুরু হয়েছে। ১৭ আগস্ট বিকালে উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের কাজলা গ্রামে নদী ভাঙ্গন রোধে ড্রেসিং ও ড্রাপিং কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল।

এ উপলক্ষে ওই গ্রামে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু সাঈদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পানি উন্নয়ন বোর্ড ময়মনসিংহের তত্ত্বাবধায়ক নির্বাহী প্রকৌশলী শাহজাহান মিয়া, উপজেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী জামাল আব্দুন নাছের বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুস সালাম, যুগ্ম সম্পাদক ও উপাধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদ প্রমুখ।

পানি উন্নয়ন বোর্ডের নিয়োগপ্রাপ্ত ঠিকাদারী প্রতিষ্ঠান ১ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে জরুরি ভিত্তিতে ৩৬৫ মিটার নদী ভাঙ্গন রোধে ড্রেসিং ও ড্রাপিং কাজটি সম্পন্ন করবে। উল্লেখ যে এই বন্যায় আকস্মিক কাজলা কাঠমা গ্রামে প্রায় তিনশতাধিক বাড়িঘর নদী ভাঙ্গনে বিলীন হয়ে যায়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মরহুম জাহেদ আলী চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

যমুনা নদী বামতীর ভাঙ্গন রোধে জরুরি অস্থায়ী প্রতিরক্ষামূলক কাজ শুরু

আপডেট সময় ১২:৫৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২০