ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি উন্নয়ন কাজে অনিয়ম হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে : গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী রাজীব বাস সার্ভিস নিরাপদ করতে পরামর্শ সভা, ১৩ নির্দেশনা অসহায়ত্বের সুযোগে দ্বিগুণ ভাড়ায় চলছে ইসলামপুরে সরকারি অ্যাম্বুলেন্স ভেজাল সরিষার তেল কারখানা সিলগালা, ১ লাখ টাকা জরিমানা যুবদলনেতা সোহেল রানার উদ্যোগে চলছে গবাখালি খাল পরিষ্কার স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ নিলেন বকশীগঞ্জের বিএনপি নেতা শাকিল যুবদল নেতা মোখলেস ও মহিলা দলনেত্রী মনির সুস্থতা কামনায় দোয়া মাহফিল জামালপুরে নারী উদ্যোক্তা উন্নয়ন ফোরাম গঠিত

শেরপুরে বিদ্যুতায়িত হয়ে দুই সহোদরের মৃত্যু

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বিদ্যুতায়িত হয়ে দুই সহোদর মারা গেছেন। ওই দুই ভাইয়ের নাম ইউসুফ আলী (৪০) ও ইয়াকুব আলী (৩৫)। ১৫ আগস্ট বিকালে উপজেলার সদর ইউনিয়নের বন্দভাটপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা স্থানীয় শফিউদ্দিনের ছেলে।

নিহতের স্বজনরা জানায়, বিকালে ইয়াকুব আলী গোসল সেরে ভিজা লুঙ্গি বিদ্যুতের তারে শুকাতে দেয়। এ সময় বিদ্যুতায়িত হয়ে সে ওই তারের সাথে ঝুলে পড়ে। এ ঘটনা প্রত্যক্ষ করে ছোট ভাইকে বাঁচাতে ইউসুফ আলী স্পর্শ করে ইয়াকুবকে। এ অবস্থায় দুজনেই বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। পরে আহতদের উদ্ধার করে ঝিনাইগাতী হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

প্রতিবেশী হারুণ মোল্লা জানান, ওই দুই ভাইয়ের প্রত্যেকের দুজন করে সন্তান রয়েছে। বড় ভাই ইউসুফ আলী ঢাকায় কাপড়ের ব্যবসা করছিলেন। আর ছোট ভাই ইয়াকুব আলী একজন কৃষক। এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

শেরপুরে বিদ্যুতায়িত হয়ে দুই সহোদরের মৃত্যু

আপডেট সময় ১১:৪৫:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২০