ঢাকা ১০:০৬ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নতুন গঠিত মাদারগঞ্জে ইটভাটায় অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা ইউরোপে সামরিক আগ্রাসন বন্ধে পুতিনকে ট্রাম্পের আহ্বান যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটিতে ভয়াবহ ঝড়, বিপর্যস্ত জনজীবন জিল বাংলা সুগার মিলে চিনি উৎপাদন শুরু ইসলামপুরে দেশীয় অস্ত্রের আঘাতে স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

জামালপুরে আওয়ামী লীগ নেতাদের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

মোনাজাতে অংশ নেন নেতৃবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জিএসএম মিজানুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদিকা সাবিনা ইয়াসমিন ও সদস্য কাউন্সিলর মো. হেলাল উদ্দিনের রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৪ আগস্ট বিকেলে বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, সাংগঠনিক সম্পাদক ছানোয়ার হোসেন ছানু, দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আকন্দ বাবু, জেলা কৃষকলীগের সভাপতি সৈয়দ মোখলেছুর রহমান জিন্নাহ, সাধারণ সম্পাদক হুরমুজ আলী হিরো, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মসিউর রহমান বাবু, পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি মনিরা চৌধুরী, সাধারণ সম্পাদক মারুফা আক্তার পারুলসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ দোয়া মাহফিলে অংশ নেয়।

পরে তাদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন কাচারী শাহী জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মাসউদ হোসাইন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নতুন গঠিত

জামালপুরে আওয়ামী লীগ নেতাদের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

আপডেট সময় ১২:০১:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২০