ঢাকা ১১:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা ও প্রশিক্ষণে গড়ে উঠুক আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী মাদারগঞ্জে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে কৃষকের মৃত্যু মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী জামালপুরে জশনে জুলুসে ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উদযাপিত প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বকশীগঞ্জে বসতভিটা দখলের চেষ্টাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ইসলামপুরে বন্যায় আমন বীজতলা সংকটে হতাশায় কৃষকরা

আমনের বীজতলা

আমনের বীজতলা

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় তিনদফা বন্যায় বীজতলা সংকটে হতাশ হয়ে পড়েছে কৃষকরা। ফলে আমনের বীজতলা সংকটের কারণে লক্ষ্যমাত্রা অর্জনে শঙ্কা দেখা দিয়েছে।

জানা গেছে, গত ২৭ জুন, থেকে ৩০ জুলাই পর্যন্ত উপজেলার কুলকান্দি, বেলগাছা, চিনাডুলী, সাপধরী, নোয়ারপাড়া, সদর, পলবান্ধা, গোয়ালেরচর, গাইবান্ধা, চর পুটিমারী ও চর গোয়ালীনি ইউনিয়নসহ পৌর এলাকায় ব্যাপক বন্যা হয়।

ভয়াবহ ওই বন্যায় কুলকান্দি, বেলগাছা, চিনাডুলী, সাপধরী, নোয়ারপাড়া, ইউনিয়নের শতভাগ, সদর ইউনিয়নের ৯৫ ভাগ, পলবান্ধা, গোয়ালেরচর, গাইবান্ধা ইউনিয়নের ৭০ ভাগ এলাকা পানিতে ডুবে যায়।

বন্যার আগে উপজেলার বিভিন্ন ইউনিয়নে জমিতে আউশ ধানের চাষ হয়েছিল। কিন্তু বন্যার পানি দীর্ঘ হওয়ায় কৃষকের আউশ ধান ডুবে নষ্ট হয়। এছাড়াও বন্যায় আমন বীজতলা নষ্ট হয়ে যায়।

সরেজমিনে দেখা গেছে, কুলকান্দি, বেলগাছা, চিনাডুলী, সাপধরী, নোয়ারপাড়া, সদর, ইউনিয়নের বন্যার্ত এলাকায় আমন বীজতলা না হওয়ায় এখনো ধান চাষ শুরু করতে পারেনি কৃষক। ফলে উপজেলায় এবার আমন ধানের বীজতলা সংকটের আশঙ্কা করা হচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা সাখাওয়াত হোসেন জানান, কৃষকরা বীজতলা তৈরির কার্যক্রম শুরু করেছে। অনুকূল পরিবেশ পেলে আমনের লক্ষ্যমাত্রা অর্জন হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

ইসলামপুরে বন্যায় আমন বীজতলা সংকটে হতাশায় কৃষকরা

আপডেট সময় ০১:৩৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২০