ঢাকা ১০:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণশুনানি : জামালপুর রেলওয়ে স্টেশনের বিভিন্ন অভিযোগ, সমস্যার কথা শুনলেন ডিআরএম তারেক রহমানের প্রত্যয় : বৈষম্যহীন আর্থ-সামাজিক উন্নয়ন: দারিদ্র্যমুক্ত ও টেকসই রাষ্ট্র গঠন জামালপুরে স্ক্রিপ্ট প্রকল্পের কার্যক্রম পরিদর্শন জামালপুরে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে মহাসড়ক অবরোধ শেরপুরের গারো পাহাড়ে বিশ্ব হাতি দিবস পালিত স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির ১০ বছর করে আটকাদেশ ইসলামপুরে স্বাক্ষর জাল করে এতিম খানার অর্থ আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসির ফল বিপর্যয়, ৪৩৯ জনে পাস ১১১ জামালপুরে সাক্ষরতা কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা বিষয়ক কর্মশালা সরিষাবাড়ীতে বিধবা নারীকে বিয়ে করায় ঘরছাড়া নবদম্পতি

দক্ষিণ আফিকায় সন্ত্রাসীদের গুলিতে মাদারগঞ্জের ব্যবসায়ীর মৃত্যু

মো. জুবায়দুল ইসলাম

মো. জুবায়দুল ইসলাম

জাহিদুর রহমান উজ্জল, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের তাম্বিশিয়া গ্রামে মো. জুবায়দুল ইসলাম নামের প্রবাসী এক বাংলাদেশী সেখানকার ডাকাতদের গুলিতে নিহত হন। তার বাড়ি জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের মোসলেবাদ গ্রামে। নিহত জুবাইদুল ওই গ্রামের আব্দুল্লাহ মিয়ার ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, ৮ আগস্ট সকালে জোহানেসবার্গের তাম্বিশিয়ায় দোকান খোলার সময় তিনজন ডাকাত অস্ত্রের মুখে জিম্মি করে জুবায়দুকে দোকানের ভেতরে নিয়ে যায় এবং দোকানে দীর্ঘ সময় পর্যন্ত আটকে তাদেরকে টাকা পয়সার জন্য চাপ সৃষ্টি করেন। দোকানে থাকা টাকা পয়সা সকল কিছু নিয়েও যায় তারা।

ডাকাতদল দোকান থেকে চলে যাওয়ার সময় জোবায়দুল ইসলামকে পরপর কয়েকটি গুলি করেন। স্থানীয়দের সহযোগিতায় দোকানের আরও দুই বাংলাদেশিসহ তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু কর্মরত চিকিৎসা তাকে মৃত ঘোষণা করেন। এই খবর পেয়ে তার গ্রামের বাড়িতে শোকের মাতম শুরু হয়।

নিহতের বাবা আব্দুল্লাহ জানান, জুবায়দুল ইসলাম প্রায় ১০ বছর ধরে দক্ষিণ আফ্রিকায় ব্যবসা করে আসছেন। ১০ বছরের মধ্যে জোবায়দুল বাড়ি আসেননি। তিনি অবিবাহিত ছিলেন। বাবা, মা ও দুই বোন নিয়ে তাদের সংসার।

পরিবারের একমাত্র ছেলেকে হারিয়ে বাবা-মা পাগলপ্রায়। তাদের বুকফাঁটা আর্তনাত সেখানের বাতাস ভারি হয়ে উঠেছে।

আব্দুল্লাহ আরও জানান, তার এক মামা ও এলাকার এক ভাই ফোন করে ঘটনাটি তাদের জানিয়েছেন। তিনি দ্রুত ছেলের মরদেহ দেশে আনার জন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণশুনানি : জামালপুর রেলওয়ে স্টেশনের বিভিন্ন অভিযোগ, সমস্যার কথা শুনলেন ডিআরএম

দক্ষিণ আফিকায় সন্ত্রাসীদের গুলিতে মাদারগঞ্জের ব্যবসায়ীর মৃত্যু

আপডেট সময় ০৯:৪৪:০১ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২০