ঢাকা ০২:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভিউ প্রতিযোগিতার নামে অপসাংবাদিকতা বন্ধের আহ্বান আতিকুর রহমান রুমনের মূলধারার গণমাধ্যমের পেশা চর্চায় অনৈতিক বাধা মোকাবিলায় ‘জিরো টলারেন্স’ : তথ্যমন্ত্রী মাদারগঞ্জে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী : জামালপুর সদর উপজেলা বিএনপির উদ্যােগে আলোচনা সভা অনুষ্ঠিত জনগণের প্রত্যাশা পূরণে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী রামিসা হত্যাকাণ্ডে আদালতে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে: আইনমন্ত্রী সন্ত্রাসমুক্ত হবে জঙ্গল সলিমপুর, এখনই কাউকে উচ্ছেদ করা হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী জিঞ্জিরাম নদে শিশু নিখোঁজ ব্রহ্মপুত্র নদে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার নরুন্দিতে জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত

মাদারগঞ্জে যমুনার শাখা নদীতে ডুবে এক বৃদ্ধার মৃত্যু

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় যমুনার শাখা নদীতে গোসল করতে নেমে ছালেহা (৬৫) নামের একজন বৃদ্ধার মৃত্যু হয়েছে। ১০ আগস্ট বেলা ৩টার দিকে উপজেলার বালিজুড়ি ইউনিয়নের চরনাদাগাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। তিনি স্থানীয় দরিদ্র শামছুল হক মণ্ডলের স্ত্রী।

স্থানীয় সূত্র জানায়, মাদারগঞ্জের বালিজুড়ি ইউনিয়নের চরনাদাগাড়ি গ্রামের বৃদ্ধা ছালেহা ১০ আগস্ট বেলা ৩টার দিকে বাড়ির কাছেই যমুনার শাখা নদীতে অন্যদের সাথে গোসল করতে নেমে পানিতে ডুবে নিখোঁজ হন। এ সময় স্থানীয়রা খোঁজাখুঁজি করে প্রায় আধা ঘণ্টা পর তাকে মৃত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়। পরে মরদেহ বাড়িতে নিয়ে তার দাফন সম্পন্ন করেন স্বজনরা। এ ঘটনায় মৃতের পরিবারে শোকের ছায়া নেমে আসে।

স্থানীয় বালিজুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোজাম্মেল হক এ প্রসঙ্গে এ প্রতিবেদককে জানান, ওই নারী অনেক বয়স্ক মানুষ। গোসল করার সময় গভীর পানিতে ডুবে গিয়ে নিখোঁজ হয়েছিলেন। পরে তাকে মৃত অবস্থায় উদ্ধার করেছে স্থানীয়রা। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

ভিউ প্রতিযোগিতার নামে অপসাংবাদিকতা বন্ধের আহ্বান আতিকুর রহমান রুমনের

মাদারগঞ্জে যমুনার শাখা নদীতে ডুবে এক বৃদ্ধার মৃত্যু

আপডেট সময় ০৯:৪৬:২৯ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২০