ঢাকা ০৬:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নকলায় দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

শফিউল আলম লাভলু, নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

শেরপুরের নকলা উপজেলায় অনন্ত একাডেমির দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে (৭) ধর্ষণের অভিযোগে মো. আশিক মিয়া (১৩) নামের একজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। উপজেলার জালালপুর এলাকায় ৪ আগস্ট দুপুরের দিকে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিক্ষার্থীর মা বলেন, আমি ৪ আগস্ট দুপুরে রান্নার জন্য বাড়ির পাশের দোকানে যাই লাকড়ি কেনার জন্য। আমার অবর্তমানে আশিক মিয়া (১৩) ও সাঈদ মিয়া (১৩) নামের দুইজন আমার বসত ঘরে প্রবেশ করে মেয়েকে ধর্ষণ করে। আমি ঘরের ভিতরে প্রবেশ করে আশিক মিয়াকে আটক করি আর সাঈদ মিয়া পালিয়ে যায়। পরে আমি বিষয়টি নকলা থানা পুলিশকে জানালে তারা আশিককে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে শিক্ষার্থীর মা বাদী হয়ে নকলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন শাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একজনকে গ্রেপ্তার করেছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নকলায় দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

আপডেট সময় ০৯:২৮:০৭ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২০