ঢাকা ০৩:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচে ক্রীড়া সংস্থা একাদশের বিজয় মাদারগঞ্জে ইউপি চেয়ারম্যান পদে নির্বাচন করতে আগ্রহী মুক্তা চৌধুরী, আলোচনা সভা অনুষ্ঠিত এপেক্স ক্লাব অব শেরপুরের ৩য় পালাবদল অনুষ্ঠিত বকশীগঞ্জের গারো পাহাড় থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার জামালপুরে আর্থিক পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কর্মীদের প্রশিক্ষক প্রশিক্ষণ জামালপুরে পঞ্চগ্রাম ঈদগাহ মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি বাহাদুরাবাদ-বালাসি রুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে দেওয়ানগঞ্জে মানববন্ধন দেশকে নিয়ে স্বপ্নযাত্রার পথে মাদকের প্রতিবন্ধকতা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে : ওয়ারেছ আলী মামুন সরিষাবাড়ীতে শাপলা ফুল তুলতে গিয়ে বিলের পানিতে ডুবে শিশুর মৃত্যু জামালপুরে উন্নয়ন সংঘ সিডস প্রকল্পের উদ্যোগে বাল্যবিয়ে বন্ধে মানববন্ধন অনুষ্ঠিত

সাহেদ গ্রেপ্তার সাতক্ষীরা সীমান্তে, নেওয়া হয়েছে ঢাকায়

বাংলারচিঠিডটকম ডেস্ক : রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদকে সাতক্ষীরার সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড একশন ব্যাটালিয়ন (র‌্যাব)। ১৫ জুলাই ভোর সাড়ে ৫টার দিকে সাতক্ষীরা জেলার দেবহাটার শাকরা সীমান্ত এলাকা থেকে তাকে অবৈধ অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ জানান, সাতক্ষীরা সীমান্ত পার হওয়ার প্রাক্কালে গুলি ভর্তি একটি অবৈধ পিস্তলসহ তাকে গ্রেপ্তার করা হয়। ওই সময় তিনি ছদ্মবেশে সীমান্ত অতিক্রম করার চেষ্টা করছিলেন। সেখান থেকে তাকে হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়েছে বলেও জানান তিনি।

এ ব্যাপারে দুপুর ১টার দিকে র‌্যাব সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে জানান র্যা্বের এ কর্মকর্তা। সংবাদ সম্মেলনে র‌্যাবের ডিজি আব্দুল্লাহ আল মামুন বক্তব্য রাখবেন।

গত ৬ জুলাই র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর কার্যালয়ে অভিযান চালানো হয়। অভিযানে তাদের বিরুদ্ধে পরীক্ষা ছাড়াই করোনার সনদ দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা ও অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ উঠে আসে। র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত অন্তত ৬ হাজার ভুয়া করোনা পরীক্ষার সনদ পেয়েছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। পরের দিন ৭ জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে রিজেন্ট হাসপাতাল ও তার মূল কার্যালয় সিলগালা করে দেওয়া হয়। রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদসহ ১৭ জনের বিরুদ্ধে ওই দিনই উত্তরা পশ্চিম থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়। এরপর থেকে সাহেদ পলাতক ছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৫৬ টি মামলা রয়েছে বলে র্যাাব সূত্র জানায়।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচে ক্রীড়া সংস্থা একাদশের বিজয়

সাহেদ গ্রেপ্তার সাতক্ষীরা সীমান্তে, নেওয়া হয়েছে ঢাকায়

আপডেট সময় ০২:০৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২০