ঢাকা ০৩:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর জাতীয় মৎস্য পক্ষ : জামালপুরে বর্ণাঢ্য আলোচনা সভা, শোভাযাত্রা দশানী নদীর ভাঙনে হুমকির মুখে সাজেলের চর বাজার, সেতু খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : ফিরোজ মিয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : সরিষাবাড়ীতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ত্যাগ ও প্রেরণা বিএনপিকে পথ দেখায়: মির্জা ফখরুল শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিন : জামালপুর জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে ইসলামপুরে বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত

জামালপুরে নতুন করে আরও ১২ জন করোনায় আক্রান্ত

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

কারিগরি কলেজের নারী প্রভাষক, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ও সরকারি হাসপাতালের নৈশপ্রহরীসহ জামালপুর জেলায় ১৩ জুলাই নতুন করে আরও ১২ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নারী-পুরুষ রয়েছেন ছয়জন করে। জামালপুরের সিভিল সার্জন কার্যালয় সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, ১৩ জুলাই জামালপুরের শেখ হাসিনা মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে ৯৪টি নমুনা পরীক্ষায় ১২ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এর মধ্যে জেলার ইসলামপুর ও মেলান্দহ উপজেলায় একজন করে, সরিষাবাড়ী উপজেলায় ছয়জন এবং জামালপুর সদর উপজেলায় রয়েছেন চারজন।

সরিষাবাড়ী উপজেলায় করোনায় আক্রান্ত ছয়জনের মধ্যে উপজেলার পিংনা গ্রামে আগে করোনায় আক্রান্ত এক ব্যক্তির সংস্পর্শে আসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা স্ত্রী ও কলেজছাত্র ভাতিজা, করগ্রামের ইসলামিক ব্যাংক কর্মচারী, ডোয়াইল ইউনিয়নের প্রসাদপুরে একজন বিকাশ দোকান মালিক এবং সরিষাবাড়ী পৌরসভা এলাকায় দু’জন বয়স্ক নারী রয়েছেন। জামালপুর সদরের আমলাপাড়ায় কারিগরি কলেজের নারী প্রভাষক, জামালপুর সদর হাসপাতালের একজন নৈশপ্রহরী, বাগেরহাটা এলাকায় একজন গৃহিনী ও চন্দ্রা এলাকায় এক কিশোর করোনায় আক্রান্ত হয়েছেন। এ ছাড়া জেলার মেলান্দহ উপজেলার রুকনাই এলাকায় একজন বয়স্ক নারী ও ইসলামপুর উপজেলায় এক যুবকের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

জামালপুরের সিভিল সার্জন চিকিৎসক প্রণয় কান্তি দাস এ প্রতিবেদককে বলেন, করোনায় নতুন করে আক্রান্ত ব্যক্তিরাসহ এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত হলেন ৭৪০ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়েছেন ৪৪৩ জন এবং মারা গেছেন ১১ জন। বর্তমানে প্রাতিষ্ঠানিক ও হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ২৮৬ জন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

জামালপুরে নতুন করে আরও ১২ জন করোনায় আক্রান্ত

আপডেট সময় ১০:৫১:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০