ঢাকা ০৮:০৩ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা ইউরোপে সামরিক আগ্রাসন বন্ধে পুতিনকে ট্রাম্পের আহ্বান যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটিতে ভয়াবহ ঝড়, বিপর্যস্ত জনজীবন জিল বাংলা সুগার মিলে চিনি উৎপাদন শুরু ইসলামপুরে দেশীয় অস্ত্রের আঘাতে স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী

গ্রামের মানুষের উন্নয়নে গুরুত্ব দিচ্ছে সরকার : মির্জা আজম

সড়কের উদ্বোধনের পর মোনাজাতে অংশ নেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি। ছবি : বাংলারচিঠিডটকম

আলী আকবর, নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন, সরকার সারাদেশে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করেছে। গ্রামের মানুষের উন্নয়নে সরকার সর্বাধিক গুরুত্ব দিচ্ছে। সরকার গ্রামের জনগণের জন্য আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার মাধ্যমে গ্রামকে শহরে পরিণত করার কার্যক্রম গ্রহণ করেছে। যাতে মানুষ সকল আধুনিক নাগরিক সুযোগ সুবিধা গ্রামে বসেই পেতে পারে। ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে। ২০৪১ সালে বিশ্বে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে।

তিনি ১১ জুলাই দুপুরে জামালপুরের মেলান্দহ উপজেলার হাজরাবাড়ী পৌরসভার চারটি সড়কের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।

২০১৮-২০১৯ অর্থ বছরে গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় (২য় পর্যায়) হাজরাবাড়ী আমতলা বাজার-সুরুজ মেম্বারের বাড়ি- সালোয়মান মাষ্টারের বাড়ি পর্যন্ত রাস্তাটি বিটুমিনাস কার্পেটিং রাস্তার দৈর্ঘ্য ১০৩০ মিটার। ব্রাহ্মণপাড়া আমতলা মোড় ঈদগাহ মাঠ পর্যন্ত রাস্তাটি আরসিসি রাস্তার দৈর্ঘ্য ৬৬০ মিটার।

জগৎ পাঠা মাদরাসা মোড়-আব্দুর রশিদের বাড়ি পর্যন্ত রাস্তাটি আরসিসি রাস্তার দৈর্ঘ্য ৫৩৬ মিটার। ঢালুয়াবাড়ী বেলা মন্ডলের বাড়ির মোড়-মান্নানের বাড়ির মোড় পর্যন্ত রাস্তাটি আরসিসি রাস্তার দৈর্ঘ্য ৩৩০ মিটার।

৩ কোটি ২৭ লাখ টাকা ব্যয়ে আরসিসি সড়কের নির্মাণ কাজ বাস্তবায়ন করছে হাজরাবাড়ী পৌরসভা।

এ সময় উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী কামরুজ্জামান, উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) তামিম আল ইয়ামিন, হাজরাবাড়ী পৌরসভার সচিব শরিফুল আহমেদ, ফুলকোচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মমিনুল ইসলাম বাবুসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ

গ্রামের মানুষের উন্নয়নে গুরুত্ব দিচ্ছে সরকার : মির্জা আজম

আপডেট সময় ১০:৩৫:০৫ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২০