ঢাকা ০১:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী মাদারগঞ্জে ৯৭২টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ মাদারগঞ্জে দুই কোটি ৩৭ লাখ টাকার সড়কে নিম্নমানের খোয়া, অপসারণের নির্দেশ জামালপুর মেডিকেল কলেজ ছাত্রলীগনেতা খালিদ গ্রেপ্তার টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

জামালপুর প্রেসক্লাবের নবনির্মিত দ্বিতল ভবন উদ্বোধন

ফিতা কেটে অন্যান্য অতিথিদের সাথে নিয়ে জামালপুর প্রেসক্লাবের নবনির্মিত দ্বি-তল ভবনের শুভ উদ্বোধন করেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি। ছবি : আলী আকবর

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুর শহরের বজরাপুরে জামালপুর-ময়মনসিংহ সড়কের পাশে নবনির্মিত দ্বিতল ভবনে জামালপুর প্রেসক্লাব স্থানান্তরিত হয়েছে। ১১ জুলাই সন্ধ্যায় ফিতা কেটে অন্যান্য অতিথিদের সাথে নিয়ে নতুন এই ভবনের শুভ উদ্বোধন করেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি।

এ উপলক্ষে নতুন ভবনের মিলনায়তনে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মো. মুরাদ হাসান এমপি এবং উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি।

জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন, জেলা প্রশাসক মো. এনামুল হক, পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ এফবিসিসিআইয়ের সহ-সভাপতি মো. রেজাউল করিম রেজনু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুন, জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে সম্প্রতি করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে জামালপুর জেলায় নিরলসভাবে দায়িত্বপালন করায় জামালপুর প্রেসক্লাবের পক্ষ থেকে তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মুরাদ হাসান ও সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম এমপিসহ সরকারি ও বেসরকারি পর্যায়ে ১৮ জনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

প্রসঙ্গত, জামালপুর শহরের দয়াময়ীপাড়া এলাকায় শেখ হাসিনা সাংস্কৃতিক পল্লী নামের একটি বড় প্রকল্পের কাজ শুরু হওয়ায় জামালপুর প্রেসক্লাব ভবনসহ আরও কয়েকটি সংগঠনের ভবন সেখান থেকে সরিয়ে নেওয়া হয়। পরবর্তীতে প্রেসক্লাবের জন্য নতুন জায়গা হিসেবে শহরের বজরাপুরে জামালপুর পৌরসভার ১৫ শতাংশ জমি জামালপুর প্রেসক্লাবের নামে লিখে দেন জামালপুর পৌরসভা কর্তৃপক্ষ। সেখানে নতুন দ্বি-তল ভবন নির্মাণের জন্য জামালপুর জেলা পরিষদ থেকে ২০ লাখ টাকার অনুদান এবং জেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী ব্যক্তিগতভাবে আরো ৪০ লাখ টাকার অনুদান দেন।

এই দ্বি-তল ভবনটি উদ্বোধনের মধ্য দিয়ে সেখানে জামালপুর প্রেসক্লাবের কার্যক্রমও আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। নিজস্ব জমিতে দ্বি-তল এই ভবনটি নির্মিত হওয়ায় জামালপুর প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় দীর্ঘদিনের সমস্যা দূর হলো।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

জামালপুর প্রেসক্লাবের নবনির্মিত দ্বিতল ভবন উদ্বোধন

আপডেট সময় ০৯:৪৯:৫৮ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২০