ঢাকা ০৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা ইউরোপে সামরিক আগ্রাসন বন্ধে পুতিনকে ট্রাম্পের আহ্বান যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটিতে ভয়াবহ ঝড়, বিপর্যস্ত জনজীবন জিল বাংলা সুগার মিলে চিনি উৎপাদন শুরু ইসলামপুরে দেশীয় অস্ত্রের আঘাতে স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী

সানন্দবাড়ীতে ১০০টি ইয়াবাসহ গ্রেপ্তার ২

পুলিশের অভিযানে গ্রেপ্তার তিন আসামি। ছবি : বাংলারচিঠিডটকম

বোরহান উদ্দিন, সানন্দবাড়ী (দেওয়ানগঞ্জ) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্র এলাকা থেকে ৯ জুলাই ১০০টি ইয়াবা বড়িসহ ইউনুছ আলী ও দুখু মিয়া নামে দুজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের পুলিশ। তাদেরকে গ্রেপ্তার করে দেওয়ানগঞ্জ থানায় পাঠানো হয়েছে।

গ্রেপ্তার মাদক কারবারিরা হলেন কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার মিয়াপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে ইউনুছ আলী ও নয়ারচর গ্রামের আফজাল হোসেনের ছেলে দুখু মিয়া।

জানা গেছে, গোপন সংবাদ পেয়ে ৯ জুলাই সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক হাবিবুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক দ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে। চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্র এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে মাদক কারবারি ইউনুছ আলী ও দুখু মিয়াকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ১০০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। যার মূল্য আনুমানিক ৩০ হাজার টাকা।

অপরদিকে সিআর গ্রেপ্তারী পরোয়ানার আসামি শাহাদত হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার উত্তর মকিরচর গ্রামের রোস্তম আলীর ছেলে।

তিনজন আসামিকে দেওয়ানগঞ্জ মডেল থানায় পাঠানো হয়েছে।

সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, গ্রেপ্তার মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দেওয়ানগঞ্জ মডেল থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ

সানন্দবাড়ীতে ১০০টি ইয়াবাসহ গ্রেপ্তার ২

আপডেট সময় ১০:৩৬:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২০