ঢাকা ০৩:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর জাতীয় মৎস্য পক্ষ : জামালপুরে বর্ণাঢ্য আলোচনা সভা, শোভাযাত্রা দশানী নদীর ভাঙনে হুমকির মুখে সাজেলের চর বাজার, সেতু খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : ফিরোজ মিয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : সরিষাবাড়ীতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ত্যাগ ও প্রেরণা বিএনপিকে পথ দেখায়: মির্জা ফখরুল শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিন : জামালপুর জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে ইসলামপুরে বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত

জামালপুরে মেডিক্যাল কলেজছাত্রী ও শিশুসহ আরও ১৩ জনের করোনা শনাক্ত

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুরে ৭ জুলাই মেডিক্যাল কলেজছাত্রী ও শিশুসহ নতুন আরও ১৩ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এর মধ্যে জামালপুর সদর উপজেলায় ১০ জন, সরিষাবাড়ীতে দু’জন ও ইসলামপুরে একজন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে সাতজন পুরুষ, পাঁচজন নারী ও একজন শিশু রয়েছে। জামালপুরের সিভিল সার্জন কার্যালয় সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, ৭ জুলাই জামালপুরের শেখ হাসিনা মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে ৯৪টি নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে করোনার রোগী শনাক্ত হয়েছে ১৩ জন। নতুন আক্রান্তদের মধ্যে জামালপুর সদরের নান্দিনায় দু’জন ও ঘোড়াধাপ এলাকায় একজন, জামালপুর পৌরসভার রামনগর, পিলখানা, চন্দ্রা, বেলটিয়া ও পাথালিয়ায় একজন করে এবং নয়াপাড়ায় দু’জন রয়েছেন। এছাড়া সরিষাবাড়ী পৌরসভা এলাকার কাঠিয়াবাড়ি ও আরামনগর বাজারে দু’জন এবং ইসলামপুর পৌরসভার নটারকান্দা এলাকায় রয়েছেন একজন।

নতুন আক্রান্তদের মধ্যে একজন করে মেডিক্যাল কলেজছাত্রী, পলিটেকনিক কলেজছাত্র, আনসার সদস্য, ডাক্তারের ব্যক্তিগত চেম্বারের স্বাস্থ্যকর্মী, ওষুধ কোম্পানির গাড়িচালক ও ব্যবসায়ী, ষাটোর্ধ বয়সের দু’জন নারী ও ১২ বছর বয়সের এক শিশুসহ সাধারণ পরিবারের সদস্য রয়েছেন। এছাড়া আগে আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে থাকা জামালপুর শহরে ও ইসলামপুর উপজেলায় পৃথক দুটি পরিবারের দুই সদস্যও করোনায় আক্রান্ত হয়েছেন।

জামালপুরের সিভিল সার্জন চিকিৎসক প্রণয় কান্তি দাস এ প্রতিবেদককে বলেন, ৭ জুলিই নতুন শনাক্ত ১৩ জনসহ এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত হলেন ৬৬২ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়েছেন ৪৩৮ জন এবং মারা গেছেন নয়জন। বর্তমানে ২১৫ জন করোনার রোগী প্রাতিষ্ঠানিক ও হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

জামালপুরে মেডিক্যাল কলেজছাত্রী ও শিশুসহ আরও ১৩ জনের করোনা শনাক্ত

আপডেট সময় ১২:৪২:১৩ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২০