ঢাকা ০৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে আরও ২ কূপ খননের প্রস্তুতি, ডিপিপি অনুমোদনের অপেক্ষায় বাপেক্স ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে সংবাদ সম্মেলন মাদারগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত নান্দিনায় দশ ছাত্রের পড়ালেখার দায়িত্ব নিলেন শিল্পপতি রাজিব সরকার শেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার বিতরণ দেওয়ানগঞ্জে সংলাপ কেন্দ্রের উদ্যোগে বাল্যবিয়েবিরোধী নাটিকা মঞ্চস্থ দেওয়ানগঞ্জে ভুল ড্রপে চোখের ক্ষতি, অভিযোগ স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে মাদারগঞ্জে মেশিনের চাকায় পিষ্ট হয়ে বিএনপি নেতার মৃত্যু জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে ৬৪ জেলায় : তথ্য প্রতিমন্ত্রী

দেওয়ানগঞ্জে র‌্যাবের অভিযানে ৫৫০টি ইয়াবাসহ এক কারবারি আটক

আটক মাদক কারবারি মো. কবির হোসেন। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ৪ জুলাই বিকেলে অভিযান চালিয়ে ৫৫০টি ইয়াবাসহ মো. কবির হোসেন (৫৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৪। উপজেলার উত্তর ভাতশালা গ্রামের বাঁশতলী বাজার থেকে তাকে আটক করা হয়। তিনি উপজেলার পোড়াভিটা গ্রামের মৃত শুকুর আলীর ছেলে।

জানা গেছে, র‌্যাব জামালপুরের ক্যাম্পের একটি আভিযানিক দল ৪ জুলাই বিকেল পৌনে ছয়টার দিকে দেওয়ানগঞ্জ উপজেলার উত্তর ভাতশালা গ্রামের বাঁশতলী বাজারে অভিযান পরিচালনা করে। এ সময় ওই বাজারের কাউসার স্টোরের (মুদি দোকান) সামনে বাঁশতলী টু কাঠারবিল গামী রাস্তা থেকে মাদক কারবারি মো. কবির হোসেনকে আটক করা হয়।

আটক মাদক কারবারির কাছ থেকে ৫৫০টি ইয়াবা উদ্ধার করা হয়। ইয়াবাগুলোর আনুমানিক মূল্য ১ লাখ ৬৫ হাজার টাকা মাত্র।

মাদক কারবারি মো. কবির হোসেনের বিরুদ্ধে দেওয়ানগঞ্জ থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে আরও ২ কূপ খননের প্রস্তুতি, ডিপিপি অনুমোদনের অপেক্ষায় বাপেক্স

দেওয়ানগঞ্জে র‌্যাবের অভিযানে ৫৫০টি ইয়াবাসহ এক কারবারি আটক

আপডেট সময় ১২:৫৩:১৫ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২০