ঢাকা ০৩:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেওয়ানগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার মাদারগঞ্জে চিরনিদ্রায় শায়িত হলেন যুক্তরাষ্ট্রে নিহত লিমন আন্তঃনগর ট্রেনের সময়সূচির পরিবর্তন চায় সরিষাবাড়ীবাসী জলাবদ্ধতার যন্ত্রণা থেকে মুক্তি চায় জামালপুর পৌরবাসী সুপেয় পানি প্রকল্পের মেয়াদ শেষ হলেও অনিশ্চিত সেবা, ভোগান্তিতে পৌরবাসী স্বাধীন গণমাধ্যম কমিশনের জন্য অংশীদারদের নিয়ে পরামর্শক কমিটি গঠন করা হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বকশীগঞ্জে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপিত দুর্নীতির দায়ে ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা সাজ্জাতুল বরখাস্ত সারাদেশে গত ২৪ ঘন্টায় হামের নতুন রোগী ৯৫, মৃত্যু ৫ খুদে শিক্ষার্থীরাই ‘আগামী দিনের ভবিষ্যৎ’ : প্রধানমন্ত্রী

জামালপুরে শিশুসহ আরও ৮ জনের করোনা শনাক্ত, জেলায় মোট ৫১১

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুরে ২৪ জুন নয় বছর বয়সের এক শিশুসহ নতুন করে আরও আটজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনার রোগী শনাক্ত হলো ৫১১ জন। জামালপুর সিভিল সার্জন কার্যালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, ২৪ জুন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে জামালপুর জেলার ১২৩টি নমুনা পরীক্ষায় আটজনের করোনা পজিটিভ শনাক্ত হয়। তাদের মধ্যে ইসলামপুর ও মাদারগঞ্জ উপজেলায় তিনজন করে এবং মেলান্দহ ও জামালপুর সদর উপজেলায় রয়েছেন একজন করে। নতুন আক্রান্তদের মধ্যে নয় বছর বয়সের এক শিশু, তিনজন নারী ও চারজন পুরুষ রয়েছেন। আক্রান্তরা সবাই সাধারণ পরিবারের সদস্য।

সিভিল সার্জন চিকিৎসক প্রণয় কান্তি দাস এ প্রতিবেদককে জানান, নতুন শনাক্ত ব্যক্তিরাসহ জেলায় এ পর্যন্ত করোনার রোগী শনাক্ত হয়েছে ৫১১ জন। জেলার সাতটি উপজেলার মধ্যে জামালপুর সদরে সবচেয়ে বেশি ১৭৫ জন রয়েছেন। এছাড়া ইসলামপুর উপজেলায় ৯৯ জন, মেলান্দহে ৭৫ জন, বকশীগঞ্জে ৪৮ জন, সরিষাবাড়ীতে ৪৩ জন, মাদারগঞ্জে ৩৮ জন ও দেওয়ানগঞ্জ উপজেলায় শনাক্ত হয়েছেন ৩৩ জন। করোনায় আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০৭ জন এবং মারা গেছেন আটজন। বাকি রোগীরা করোনা আইসোলেশন হাসপাতালে ও হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেওয়ানগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার

জামালপুরে শিশুসহ আরও ৮ জনের করোনা শনাক্ত, জেলায় মোট ৫১১

আপডেট সময় ০১:২৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২০