ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা ইউরোপে সামরিক আগ্রাসন বন্ধে পুতিনকে ট্রাম্পের আহ্বান যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটিতে ভয়াবহ ঝড়, বিপর্যস্ত জনজীবন জিল বাংলা সুগার মিলে চিনি উৎপাদন শুরু ইসলামপুরে দেশীয় অস্ত্রের আঘাতে স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী

সরিষাবাড়ীতে চালক হত্যার ঘটনায় গ্রেপ্তার ২

গ্রেপ্তার মোহন মিয়া ও সোহেল রানা। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় অটোবাইক চালক হাফিজুর রহমানকে (৩০) শ্বাসরোধে হত্যা করে অটোবাইক ছিনতাইয়ের ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ২২ জুন দিবাগত রাতে সরিষাবাড়ী থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার ডোয়াইল গ্রামের বিল্লাহ হোসেনের ছেলে মোহন মিয়া (১৮) ও টাঙ্গাইলের ধনবাড়ী বীরতারা গ্রামের আব্দুল মালেকের ছেলে সোহেল রানাকে (২৩) গ্রেপ্তার করে।

মামলা সূত্রে জানা যায়, টাঙ্গাইল জেলার ধনবাড়ি উপজেলার বীরতারা ইউনিয়নের বাঁশনিয়োগী গ্রামের আব্দুছ ছাত্তারের ছেলে অটোবাইক চালক হাফিজুর রহমানকে গলায় গামছা পেঁচিয়ে গত ১৯ জুন রাতে মোহন মিয়া ও সোহেল রানা শ্বাসরোধে হত্যা করে। পরে তারা অটোবাইকটি ও একটি মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায়। এ ঘটনায় পরদিন ২০ জুন নিহতের ছোটভাই আনিছুর রহমান বাদি হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে সরিষাবাড়ী থানায় মামলা দায়ের করেন। এরপর পুলিশের সর্বোত্তম তথ্য প্রযুক্তি ব্যবহার করে দুইজন আসামি শনাক্ত করে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। পরে আসামিদের দেওয়া তথ্য অনুযায়ী নিহতের মোবাইল ফোন ও ছিনতাই করা অটোবাইকটি টাঙ্গাইল সদরের বৈল্লাহ বাতান বাজার থেকে উদ্ধার করা হয়।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো. ফজলুল করিম এ প্রতিবেদককে জানান, অটোবাইক চালক হাফিজুর রহমান হত্যার ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের ১৬৪ ধারায় জবানবন্দীর জন্য ২৩ জুন সকালে আদালতে পাঠানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ

সরিষাবাড়ীতে চালক হত্যার ঘটনায় গ্রেপ্তার ২

আপডেট সময় ০৯:১৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২০