ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রবীন্দ্রনাথ শুধু সাহিত্যিক নন, সমাজ ও সভ্যতার গভীর পর্যবেক্ষক ছিলেন : তথ্য ও সম্প্রচার মন্ত্রী মির্জা ফখরুলসহ ১৫ জন পাচ্ছেন ‘আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬’ মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার : তথ্যমন্ত্রী বিবাহের আগে ছেলে-মেয়ে থ্যালাসিমিয়ার বাহক কিনা তা জানা জরুরি : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো : নজরুল ইসলাম খান গাঁজা সেবনের দায়ে বাবা-ছেলেকে কারাদণ্ড জামালপুরে রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপিত হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধি করতে গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে : আসাদুল হাবিব দুলু স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জামালপুরে আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মোনাজাতে অংশ নেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর
বাংলারচিঠিডটকম

বাংলাদেশ আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ২৩ জুন জামালপুরে বিভিন্ন কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ।

২৩ জুন সকাল ৭টার দিকে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ শহরের বকুলতলায় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে উপস্থিত হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে পর্যায়ক্রমে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।

এর আগে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকলের মাগফেরাত কামনা ও দেশে মহামারী করোনাভাইরাসে নিহত এবং আক্রান্ত সকলের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

গাছ লাগান আওয়ামী লীগনেতা মুহাম্মদ বাকী বিল্লাহ ও ফারুক আহাম্মেদ চৌধুরী। ছবি : বাংলারচিঠিডটকম

এদিকে জেলা যুবলীগের উদ্যোগে ব্রহ্মপুত্র বাইপাস সড়কের পাশে ফলজ, বনজ ও ওষধী ৩০০টি গাছ রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ চৌধুরী, পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম, জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু ও সাধারণ সম্পাদক ফারহান আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ তানভীর আহম্মেদসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রবীন্দ্রনাথ শুধু সাহিত্যিক নন, সমাজ ও সভ্যতার গভীর পর্যবেক্ষক ছিলেন : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

জামালপুরে আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট সময় ১১:০১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২০