ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর জাতীয় মৎস্য পক্ষ : জামালপুরে বর্ণাঢ্য আলোচনা সভা, শোভাযাত্রা দশানী নদীর ভাঙনে হুমকির মুখে সাজেলের চর বাজার, সেতু খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : ফিরোজ মিয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : সরিষাবাড়ীতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ত্যাগ ও প্রেরণা বিএনপিকে পথ দেখায়: মির্জা ফখরুল শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিন : জামালপুর জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে ইসলামপুরে বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাদারগঞ্জে মৃত ব্যক্তিসহ আরও করোনা শনাক্ত ২৪, মোট শনাক্ত ৪৮০, সুস্থ ২০১, মৃত্যু ৭

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত এক ব্যক্তিসহ ২১ জুন নতুন করে আরও ২৪ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগের দায়িত্বশীল কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, ২১ জুন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে একদিনে জামালপুর জেলার রেকর্ড সংখ্যক সর্বোচ্চ ৩০১ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এরমধ্যে মৃত এক ব্যক্তির নমুনাসহ ২৪ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। তাদের মধ্যে মাদারগঞ্জে করোনার উপসর্গ নিয়ে মৃত সেলিম (৫৫) নামের এক ব্যক্তিসহ দু’জন, সরিষাবাড়ীতে দু’জন, ইসলামপুরে পাঁচজন এবং জামালপুর সদর উপজেলায় ১৫ জন রয়েছেন।

মাদারগঞ্জের ইউএইচএফপিও চিকিৎসক মো. সাইফুল ইসলাম এ প্রতিবেদককে জানান, মাদারগঞ্জ পৌরসভার বালিজুড়ি এলাকার সেলিম নামের ওই ব্যক্তির করোনার উপসর্গ থাকায় ১৮ জুন তার নমুনা সংগ্রহ করা হয়েছিল। গুরুতর অসুস্থ অবস্থায় ২০ জুন নিজ বাড়িতে মারা যান তিনি। কিন্তু মৃতের স্বজন ও প্রতিবেশীরা গোপনে তাকে সমাহিত করেন। ২১ জনু রাতে পিসিআর ল্যাব থেকে আসা প্রতিবেদনে তার করোনা পজিটিভ আসে। ২২ জুন উপজেলা প্রশাসনের সহযোগিতায় বালিজুড়ি এলাকায় মৃত ওই ব্যক্তির বাড়িসহ আশপাশের দশটি বাড়ি লকডাউন করা হয়েছে। একই সাথে মৃত ব্যক্তির পরিবারের চারজনের নমুনা সংগ্রহ করা হয়েছে।

জামালপুরের সিভিল সার্জন চিকিৎসক প্রণয় কান্তি দাস এ প্রতিবেদককে জানান, ২১ জুন নতুন করে করোনা শনাক্ত ব্যক্তিরাসহ জেলায় এ পর্যন্ত করোনার রোগী শনাক্ত হয়েছে ৪৮০ জন। এর মধ্যে জামালপুর সদরে সবচেয়ে বেশি ১৫৮ জন রয়েছেন। করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ২০১ জন এবং মারা গেছেন সাতজন। বাকি রোগীরা করোনা আইসোলেশন হাসপাতালে ও হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

মাদারগঞ্জে মৃত ব্যক্তিসহ আরও করোনা শনাক্ত ২৪, মোট শনাক্ত ৪৮০, সুস্থ ২০১, মৃত্যু ৭

আপডেট সময় ০৬:২৭:১২ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২০