ঢাকা ১০:১২ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার হয়েছে : হুমায়ুন ইলিশ ধরতে পদ্মা-মেঘনায় জেলেদের ভিড় প্রধানমন্ত্রীর নির্দেশনায় ১ লাখ এতিম শিক্ষার্থীকে সহায়তা দেয়া হবে: সমাজকল্যাণ মন্ত্রী এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল গারো পাহাড়ে অর্ধলক্ষাধিক পুণ্যার্থীর আলোর মিছিল ৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সব জেলায় খাদ্যের মান পরীক্ষাগার স্থাপনে জাইকার সহযোগিতা প্রয়োজন : জনপ্রশাসন উপদেষ্টা চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী আগামী সপ্তাহের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থীকে বাদ দেওয়ার দাবি ট্রাম্পের

নকলায় কৃষকরা পেলেন সবজি বাগান পরিচর্যার টাকা

কৃষকদের মাঝে সবজি বীজ ও পরিচর্যার টাকা বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

শফিউল আলম লাভলু, নকলা প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

শেরপুরের নকলা উপজেলায় ২০১৯-২০ অর্থ বছরে খরিপ-১/২০২০-২১ মৌসুমে পারিবারিক কৃষির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সবজির বীজ এবং সার, বেড়া ও পরিচর্যাবাবদ ৩২ জন কৃষকের মাঝে অর্থ সহায়তার চেক বিতরণ করা হয়েছে। ২১ জুন সকালে কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে জনপ্রতি এক হাজার ৯৩৫ টাকার চেক বিতরণ করা হয়।

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ পরেশ চন্দ্র দাস, অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ রোকসানা নাসরিন, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. মশিউর রহমান, মো. আশরাফুল আলমসহ কৃষকরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ পরেশ চন্দ্র দাস প্রতিবেদককে জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক প্রতি ইঞ্চি জমির সর্বোত্তম ব্যবহারের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। সবজি ও পুষ্টি বাগান করার জন্য কৃষকদের বিনামূল্যে সবজি বীজ বিতরণ করা হয়েছে। তাছাড়া সার, বেড়া দেওয়া ও পরিচর্যা বাবদ জনপ্রতি এক হাজার ৯৩৫ টাকার চেক দেওয়া হয়েছে। মূল উদ্দেশ্য পারিবারিক পুষ্টি চাহিদা পূরণ তথা বছরব্যাপী নিরাপদ সবজি উৎপাদন। প্রতি ইউনিয়নের ৩২ জন কৃষকদের মাঝে পর্যায়ক্রমে এই চেক বিতরণ করা হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার হয়েছে : হুমায়ুন

নকলায় কৃষকরা পেলেন সবজি বাগান পরিচর্যার টাকা

আপডেট সময় ১২:৪৫:২২ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২০