ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা ইউরোপে সামরিক আগ্রাসন বন্ধে পুতিনকে ট্রাম্পের আহ্বান যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটিতে ভয়াবহ ঝড়, বিপর্যস্ত জনজীবন জিল বাংলা সুগার মিলে চিনি উৎপাদন শুরু ইসলামপুরে দেশীয় অস্ত্রের আঘাতে স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী

ইসলামপুরে করোনা বিজয়ীদের সংবর্ধনা

ইসলামপুরে করোনা বিজয়ীদের সংবর্ধনা দেওয়া হয়। ছবি : বাংলাচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় করোনা বিজয়ীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। প্রাণঘাতি করোনাভাইরাস বিজয়ী ৩০ জনকে সংবর্ধনা দেওয়া হয়। উপজেলা প্রশাসন উপজেলা পরিষদের মিলনায়তনে ২১ জুন দুপুরে এ অনুষ্ঠানের আয়োজন করে।

উপজেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী এস এম জামাল আব্দুন নাছের বাবুল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। তিনি করোনা বিজয়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মিজানুর রহমান, ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুস সালাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ, নারী ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, উপজেলা প্রকৌশলী আমিনুর ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী রাকিবুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি নূর ইসলাম নূর, সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী মনিরুল ইসলাম, পলবান্ধা ইউপি কৃষকলীগের সাধারণ সম্পাদক মমিন মিয়া, নকিব উদ্দিন, রবিউল ইসলাম, ফারজানা মিনিসহ ৩০ জন করোনা বিজয়ীকে সংবর্ধনা দেন।

অনুষ্ঠানে অধ্যক্ষ আবু নাছের চৌধুরী চার্লেস, উপাধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদ, ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ করোনা বিজয়ীরা তাদের করোনায় আক্রান্ত থাকা দিনগুলি নিয়ে আলোকপাত করেন।

ইসলামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক এ এম আবু তাহের বলেন, করোনা রোগীদের সুরক্ষার ব্যবস্থা নেওয়া, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির কার্যকর সকল পদক্ষেপ নেওয়া জরুরী পরিস্থিতি মোকাবেলায় অ্যাম্বুলেন্স, কুইক রেসপন্স টিম, সার্বক্ষণিক সাহস ও সমর্থনে মনোবল চাঙ্গা থাকায় করোনা আক্রান্তরা সুস্থ হয়ে কর্মস্থলে ফিরে এসেছেন। ৩০ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। উপজেলায় এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ৮৮ জন এবং মারা গেছেন ২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৬৮ জন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ

ইসলামপুরে করোনা বিজয়ীদের সংবর্ধনা

আপডেট সময় ০৯:২২:০১ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২০