ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ যুবদলনেতা সোহেল রানা খানের উদ্যােগে খাল পরিষ্কার অভিযান শুরু পলাশতলায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির খাদ্য সহায়তা সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা গভীর : প্রধানমন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি থাকলে পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে: আন্তঃশিক্ষা বোর্ড মাদারগঞ্জে ডোবায় ডুবে বৃদ্ধের মৃত্যু মা ও শিশু স্বাস্থ্যসেবায় বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ হলেন নকলার রাজিব নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ৩৫ বিজিবির ত্রাণ বিতরণ জলাবদ্ধতায় চরম দুর্ভোগে দেওয়ানগঞ্জ পৌরবাসী

নকলায় সাংবাদিকদের সাথে পৌর মেয়রের মতবিনিময়

সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন নকলা পৌরসভার মেয়র মো. হাফিজুর রহমান লিটন। ছবি : বাংলারচিঠিডটকম

নকলা প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

শেরপুরের নকলা পৌরসভার কার্যক্রম অধিকতর গতিশীল করা এবং একটি আধুনিক পৌরসভা গড়ার লক্ষ্যে এবং স্থানীয় পর্যায়ে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে করনীয় বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন শেরপুরের নকলা পৌরসভার মেয়র মো. হাফিজুর রহমান লিটন।

১৯ জুন রাতে গ্রীনরোড (কামাড়পট্রি) পৌর মেয়রের বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার বেশ কয়েকজন সাংবাদিক তাদের বক্তব্য তুলে ধরেন।

এ সময় নকলা প্রেসক্লাবের উপদেষ্টা মুহাম্মদ হযরত আলী, সভাপতি হারুন অর রশিদ, সহ-সভাপতি শফিউজ্জামান রানা, সাধারণ সম্পাদক শফিউল আলম লাভলু, দপ্তর সম্পাদক শাহাজাদা স্বপন, অর্থ-সম্পাদক মো. আব্দুল মোত্তালেব সেলিম, জ্যেষ্ঠ সাংবাদিক মোসারফ হোসেন, মাহবুবর রহমান, মোসারফ হোসেন সরকার বাবু, খন্দকার জসিম উদ্দিন মিন্টুসহ অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে পৌর মেয়র মো. হাফিজুর রহমান লিটন তার বক্তব্যে বলেন, নকলা পৌর এলাকায় পুঞ্জীভূত সমস্যা সমাধানে আমি বদ্ধপরিকর। পৌর নাগরিকদের সার্বিক সুযোগ-সুবিধা প্রদানে কাজ করে যাচ্ছি। জলাবদ্ধতা নিরসন, যানজট, হাটবাজার উন্নয়ন, ড্রেনেজ সমস্যা দূরীকরণ, রাস্তায় সড়ক বাতির পাশাপাশি সোলার বাতি স্থাপন, অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ, শিক্ষার উন্নয়ন, বাল্যবিয়ে প্রতিরোধ এবং পৌরসভার পক্ষ থেকে বাজারের প্রবেশ পথে জীবাণুনাশক স্প্রে মেশিন স্থাপন, মাদকদ্রব্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে সকল শ্রেণি পোশার মানুষসহ পৌর কাউন্সিলরদের সাথে নিয়ে দুর্নীতিমুক্ত একটি আধুনিক পৌরসভা গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছি।

তিনি আরও বলেন, বর্তমান করোনা দুর্যোগকালীন সময়ে উপজেলা প্রশাসন, পুলিশ বিভাগ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও স্বেচ্ছাসেবক ভাইয়েরা সাহসিকতার সহিত সংকটময় মূহুর্তে দেশ ও জনকল্যাণে জীবন বাজী রেখে কাজ করে যাচ্ছেন। বৈশ্বিক মহামারি করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সাংবাদিকদের সচেতনতার পাশাপাশি প্রচারের মাধ্যমে জনসচেতনতা তৈরি বিশেষ ভূমিকা রাখছে।

নকলা পৌরসভার সার্বিক উন্নয়নে আমি সমাজের বিভিন্ন পেশাজীবীর সহযোগিতা কামনা করছি।

উল্লেখ্য, মো. হাফিজুর রহমান লিটন পৌর মেয়রের দায়িত্ব গ্রহণের পর বেশ কয়েকটি গঠনমূলক কাজের মাধ্যমে প্রশংসিত হয়েছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

নকলায় সাংবাদিকদের সাথে পৌর মেয়রের মতবিনিময়

আপডেট সময় ০৩:৫০:৪৩ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২০