ঢাকা ০৪:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি আইন, ২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন শেরপুরে ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে ৩০০ দরিদ্র পরিবার পেল দানের মাঝে আনন্দ : মানবতার অনন্য দৃষ্টান্ত জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর জাতীয় মৎস্য পক্ষ : জামালপুরে বর্ণাঢ্য আলোচনা সভা, শোভাযাত্রা দশানী নদীর ভাঙনে হুমকির মুখে সাজেলের চর বাজার, সেতু খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : ফিরোজ মিয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : সরিষাবাড়ীতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী

চট্টগ্রামে ঈদের দিনে করোনা শনাক্ত ১৭৯ জন

বাংলারচিঠিডটকম ডেস্ক : চট্টগ্রামে ঈদের দিনে দুটি ল্যাবে করোনা শনাক্তের নমুনা পরীক্ষায় ১৭৯ জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া গেছে।

২৬ মে সকালে চট্টগ্রামের সিভিল সার্জন চিকিৎসক সেখ ফজলে রাব্বী জানান ২৫ মে ঈদের দিন রাত পর্যন্ত চট্টগ্রামের দুটি ল্যাবে ৩৮০টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে বিআইটিআইডি ল্যাবে ৫৫টি এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৩২৫টি নমুনা পরীক্ষা করা হয়।

তিনি বলেন, অন্যান্য দিন চারটি ল্যাবে চট্টগ্রামে করোনাভাইরাস পরীক্ষা হলেও ২৫ মে দুটি ল্যাবে মোট ৩৮০টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে বিআইটিআইডিতে ৫৫টি নমুনা পরীক্ষায় কারও করোনা ভাইরাস সংক্রমণ ধরা পড়েনি।

অপরদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ৩২৫টি নমুনা পরীক্ষায় ১৭৯ জনের মধ্যে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ে। তারা সবাই চট্টগ্রামের বাসিন্দা। এরমধ্যে নগরের ১৬৭ জন এবং জেলায় ১২ জন। মাত্র এক ল্যাবেই একদিনে এটা এ পর্যন্ত সর্বাধিক করোনা শনাক্ত। এর আগে চট্টগ্রামে আর কোনো ল্যাবে একদিনে এতো অধিকসংখ্যক করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হয়নি বলে জানান তিনি।

চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে করোনা পরীক্ষা বন্ধ রাখা হয়েছে। এছাড়া কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের কোনো নমুনা পরীক্ষা করা হয়নি।

প্রসঙ্গত, চট্টগ্রামে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ৮৮৭ জন। সুস্থ্য হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১৭৯ জন। মারা গেছে ৬০জন।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন

চট্টগ্রামে ঈদের দিনে করোনা শনাক্ত ১৭৯ জন

আপডেট সময় ০৮:১০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২০