ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর এপির বার্ষিক শিখন সমাবেশ অনুষ্ঠিত মাদারগঞ্জে নারী এক গাঁজা ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান ইসলামপুরে ১২৮টি প্রধান শিক্ষকের পদ শূন্য, দিনদিন ঝরে পড়ছে শিক্ষার্থীরা আওয়ামী লীগের নৈরাজ্য-অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে মাদারগঞ্জে পৌর বিএনপির বিক্ষোভ মিছিল স্বৈরাচারের সাথে আঁতাত করলে জামায়াত রাজনীতি করার সুযোগ পাবে না : ওয়ারেছ আলী মামুন জামালপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং শুভ উদ্বোধন মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ান আহত, সাব-জোনাল অফিস ঘেরাও-ভাঙচুর শেরপুর যুবদলের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক শওকত হোসেন আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল

২৪ ঘন্টায় দেশে করোনা শনাক্ত ১৯৭৫, মৃত্যু ২১

বাংলারচিঠিডটকম ডেস্ক : দেশে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৭৫ জন। এটি একদিনে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা। এই ভাইরাসে এ পর্যন্ত শনাক্ত হয়েছে ৩৫ হাজার ৫৮৫ জন।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় ২১ জনের মৃত্যু হয়েছে। দেশে এ পর্যন্ত এ ভাইরাসে মারা গেছে ৫০১ জন।

২৫ মে দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক চিকিৎসক নাসিমা সুলতানা এসব তথ্য জানান। এ সময় অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ড. সানিয়া তাহমিনাসহ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তিনি জানান, করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৭ হাজার ৩৩৪ জন। গত ২৪ ঘন্টায় নতুন সুস্থ হয়েছেন ৪৩৩ জন।

শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২০ দশমিক ৬১ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪১ শতাংশ বলে তিনি জানান।

গতকালের চেয়ে আজ ৪৪৩ জন বেশি আক্রান্ত হয়েছেন। গতকাল আক্রান্ত হয়েছিলেন ১ হাজার ৫৩২ জন।

নাসিমা সুলতানা জানান, ‘করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১১ হাজার ৫৪১টি। আগের দিন নমুনা সংগ্রহ হয়েছিল ৯ হাজার ১৮৪টি। গতকালের চেয়ে আজ ২ হাজার ৩৫৭টি নমুনা বেশি সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘন্টায় নতুন করে ল্যাব এইড হাসপাতালসহ দেশের ৪৮টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ৯ হাজার ৪৫১টি। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ৮ হাজার ৯০৮টি।গত ২৪ ঘন্টায় আগের দিনের চেয়ে ৫৪৩টি বেশি নমুনা পরীক্ষা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ২ লাখ ৫৩ হাজার ৩৪টি।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জামালপুর এপির বার্ষিক শিখন সমাবেশ অনুষ্ঠিত

২৪ ঘন্টায় দেশে করোনা শনাক্ত ১৯৭৫, মৃত্যু ২১

আপডেট সময় ০৭:৪৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২০