ঢাকা ১০:৪১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪ বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই : প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনকে ‘বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা’ ঘোষণার আহ্বান ল্যানসেটের দুর্নীতি ও দাবানল মোকাবিলায় ব্যর্থতার প্রতিবাদে ইন্দোনেশিয়ায় বিক্ষোভ ঐতিহাসিক ২৮ অক্টোবর উপলক্ষে শেরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ নিরাপদ সড়কের জন্য রোড-শো গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে

বকশীগঞ্জে অসহায় দরিদ্রদের মাঝে ঈদ উপহার ও মুরগি বিতরণ

বকশীগঞ্জ প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ঈদ যথাযথভাবে উদযাপনের লক্ষ্যে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। একদল তরুণের নিজস্ব ইতিবাচক চিন্তার ফসল হিসেবে বিতরণ করা হয়েছে সেমাই-চিনি, সাবান, সয়াবিন তেল। সাথে ছিল বিরিয়ানির চাল ও মুরগি।

অসহায় দুঃস্থ ব্যক্তিরা যাতে করে ঈদের দিন আনন্দ ভালভাবে উপভোগ করতে পারে সেজন্য এই ব্যবস্থা করা হয়েছে।

২৩ মে বিকাল ৩টায় উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের কুশল নগর উত্তর পাড়া এলাকায় ৮০টি পরিবারকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। কুশলনগর পাড়া একতা স্পোর্টিং ক্লাবের সদস্যদের নিজস্ব উদ্যোগে এই আয়োজন করা হয়।

ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন মিস্টার।

ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি হামিদুর রহমানের সভাপতিত্বে ঈদ উপহার সামগ্রী বিতরণকালে স্থানীয় ইউপি সদস্য ইসমাইল হোসেন, কুশল নগর উত্তরপাড়া একতা স্পোর্টিং ক্লাবের সভাপতি শহিদুর রহমান, সাধারণ সম্পাদক ইসরাফিল হোসেন, সাংগঠনিক সম্পাদক খোকন মিয়া, কোষাধ্যক্ষ রুস্তম মন্ডল, ইউনিয়ন যুব লীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান সুমন সহ সংগঠনের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪

বকশীগঞ্জে অসহায় দরিদ্রদের মাঝে ঈদ উপহার ও মুরগি বিতরণ

আপডেট সময় ০৮:১৯:০৯ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২০