ঢাকা ০১:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাল পিতৃভূমি বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে আইএমএফ-এর শর্তের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী শেরপুরের চরাঞ্চলে ব্রিজ ও পাকা রাস্তা নির্মাণের দাবিতে মানববন্ধন বাবার ঋণের টাকা পরিশোধে ছেলের বাধা মেয়র পদে নির্বাচন করত আগ্রহী বিএনপিনেতা ফিরোজ মিয়ার জনসংযোগ মাদারগঞ্জে জাল নিবন্ধন সনদে ফুয়েল কার্ড নিতে আসা দুই যুবককে জরিমানা জামালপুরে ঐতিহ্যবাহী লাঠিবারি খেলা অনুষ্ঠিত শোলাকুড়িতে বারতীর্থ স্নান ও মেলা অনুষ্ঠিত বকশীগঞ্জে চেয়ারম্যান বাবুকে গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী

মাদারগঞ্জে ৪৭ বস্তা সরকারি চাল উদ্ধার

জাহিদুর রহমান উজ্জল, মাদারগঞ্জ প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের মোসলেমাবাদ গ্রাম থেকে ২০ মে বিকেলে পরিত্যাক্ত অবস্থায় সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ৪৭ বস্তা চাল উদ্ধার করেছে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ।

মাদারগঞ্জ মডেল থানার উপপরিদর্শক মাসুদ পারভেজ জানান, গোপনসূত্রে খবর পেয়ে মুসলেমাবাদ নলে পাড়ার আছাদুজ্জামান ভুট্টো নামের বাঁশের কারিগরের বাড়ির থেকে পরিত্যাক্ত অবস্থায় এই চালগুলি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তিনি আরও জানান, ৩০ কেজির বস্তার গায়ে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির সিল রয়েছে। তবে এ ব্যাপারে অনুসন্ধান চলছে।

মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বলেন, চালগুলো যার বাড়ি থেকে জব্দ করা হয়েছে তাকে পুলিশ গ্রেপ্তার করতে পরেনি। চালগুলো কে বা কারা বিক্রি করেছেন, তদন্তের মাধ্যমে খুঁজে বের করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি পুলিশ তদন্ত করে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করবে। চালগুলো একটি বাড়িতে রয়েছে এমন খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে চালগুলো জব্দ করেছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাল পিতৃভূমি বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাদারগঞ্জে ৪৭ বস্তা সরকারি চাল উদ্ধার

আপডেট সময় ১০:০৫:০৬ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২০