ঢাকা ০১:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী দারিদ্র্য দূর করে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই : মির্জা ফখরুল বালিকা উচ্চ বিদ্যালয় প্রসারে অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার : আইনমন্ত্রী স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রতারক কন্টেন্ট ক্রিয়েটর মনির গ্রেপ্তার মুন মেমোরিয়ালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা বকশীগঞ্জের কৃষকেরা বিনামূল্যে পেল বীজ সার গণপরিবহনে যাত্রীবান্ধব সেবার দাবিতে সনাকের মানববন্ধন

ইসলামপুরে সামাজিক দূরত্ব না থাকায় মার্কেট বন্ধ ঘোষণা, ভ্রাম্যমাণ আদালতে এক ব্যবসায়ীকে জরিমানা

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান মার্কেটে অভিযান চালান। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় স্বাস্থ্যবিধি না মানায় এবং সামাজিক দূরত্ব বজায় না থাকায় শপিংমল, হকার মার্কেটসহ সব ধরনের মার্কেট বন্ধ ঘোষণা করা হয়েছে ।

১৯ মে দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মিজানুর রহমান প্রশাসনিক ক্ষমতা বলে মার্কেটগুলো বন্ধ ঘোষণা করেন। তবে অত্যাবশ্যকীয় পণ্যের দোকানগুলো খোলা থাকবে।

জানা গেছে, গত ১০ মে সারাদেশের ন্যায় ইসলামপুর উপজেলার শপিং মার্কেটগুলো খোলা হয়। কিন্তু এসব মার্কেটে স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্বের কোন বালাই ছিল না। মুনাফালোভী ব্যবসায়ীরা স্বাস্থ্যবিধি উপেক্ষা করে মার্কেটগুলো খোলা রাখেন এবং বেচাকেনা করেন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া শুরু হলে উপজেলা প্রশাসন সকল পোষাক বিক্রির দোকান, হকার মার্কেটসহ সব ধরনের দোকানপাট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন। এ সময় বাজারের আলফি গার্মেন্টসকে স্বাস্থ্যবিধি না মানায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, স্বাস্থ্যবিধি না মানায় জনস্বাস্থ্যের কথা চিন্তা করে মার্কেটগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত দোকানপাট বন্ধ থাকবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী

ইসলামপুরে সামাজিক দূরত্ব না থাকায় মার্কেট বন্ধ ঘোষণা, ভ্রাম্যমাণ আদালতে এক ব্যবসায়ীকে জরিমানা

আপডেট সময় ১০:২০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২০