ঢাকা ০৭:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে : শ্রমমন্ত্রী কপ৩১ সম্মেলনে ৭৮৪ কোটি টাকার জলবায়ু অনুদান পেল বাংলাদেশ জামালপুরের ভোক্তা অধিকার কর্মকর্তার কাণ্ড : কাঁচামালকে ভেজাল ঘোষণা, জরিমানা ও কোটি টাকার কাঁচামাল ধ্বংস শেরপুর জেলা পরিষদ প্রশাসকের হস্তক্ষেপে পৈতৃক ভিটায় মেয়ের অধিকার প্রতিষ্ঠিত শীতার্তদেরন জন্য ডিসির ত্রাণ ভান্ডারে ৩৫০ কম্বল দিল আশা ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে জামালপুরে প্রাক্তন সৈনিকদের আলোচনা সভা অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে মৎস্যজীবী দলের বিক্ষোভ মিছিল ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী

শেরপুরে বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামের নগদ অর্থ পেল শিল্পীরা

শেরপুরে বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামের নগদ অর্থ শিল্পীদের মাঝে বিতরণ করা হয়।ছবি : বাংলারচিঠিডটকম

মো. আল ফাহাদ, প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

করোনা সঙ্কটের কারণে উদ্ভূত পরিস্থিতিতে শেরপুরে শিল্পীদের মাঝে নগদ অর্থ উপহার হিসেবে বিতরণ করেছে ‘বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরাম’। ১৮ মে সকালে শেরপুর পৌরসভা কার্যালয়ে এই নগদ অর্থ শিল্পীদের মাঝে বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন শেরপুর পৌরসভার মেয়র এবং বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরাম, শেরপুর জেলা শাখার সভাপতি গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন ও সাধারণ সম্পাদক নৃত্যগুরু কমল কান্তি পাল। এছাড়া আরও উপস্থিত ছিলেন শেরপুর ডায়াবেটিক সমিতির সভাপতি রাজিয়া সামাদ এবং জনউদ্যোগ, শেরপুর জেলার আহ্বায়ক আবুল কালাম আজাদ ও সদস্য সচিব জনাব হাকিম বাবুল।

এ বিষয়ে নৃত্যপ্রশিক্ষক কমল কান্তি পাল বলেন, ‘এই সাংস্কৃতিক ফোরাম থেকে শেরপুর জেলার ২৭ জন শিল্পীকে ২ হাজার টাকা করে মোট ৫৪ হাজার টাকার নগদ অর্থ বিতরণ করা হয়েছে যাদের মধ্যে উপজাতি শিল্পী ছিলেন ৭ জন।’

এসময় তিনি ওই কর্মসূচি সফল করার জন্য জ্যেষ্ঠ সচিব মো. আবদুস সামাদ, মো. নূরুজ্জামান মুন্না এবং প্রকৌশলী রাশেদুল হাসান শেলীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন ।

সাংস্কৃতিক ফোরামটির শেরপুর জেলা শাখার সভাপতি গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন ফোনে বলেন, ‘শিল্পীরা বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে আয়-রোজগার করত। তাই করোনা সংকটে নৃত্য ও সংগীত শিল্পীদের সাংস্কৃতিক ফোরামের পক্ষ হতে আজ নগদ অর্থ উপহার হিসেবে বিতরণ করা হয়েছে।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী

শেরপুরে বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামের নগদ অর্থ পেল শিল্পীরা

আপডেট সময় ১১:১৩:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২০