ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা ইউরোপে সামরিক আগ্রাসন বন্ধে পুতিনকে ট্রাম্পের আহ্বান যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটিতে ভয়াবহ ঝড়, বিপর্যস্ত জনজীবন জিল বাংলা সুগার মিলে চিনি উৎপাদন শুরু ইসলামপুরে দেশীয় অস্ত্রের আঘাতে স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী

ইসলামপুরে ফেসবুকে হযরত মোহাম্মদ (সা.) ও প্রধানমন্ত্রীকে কটূক্তি, ৩ ছাত্র গ্রেপ্তার

ফেসবুকে হযরত মোহাম্মদ (সা.) ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করার অভিযোগে গ্রেপ্তার তিন ছাত্র। ছবি : বাংলারচিঠিডটকম।

ফেসবুকে হযরত মোহাম্মদ (সা.) ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করার অভিযোগে গ্রেপ্তার তিন ছাত্র। ছবি : লিয়াকত হোসাইন লায়ন

জ্যেষ্ঠ প্রতিবেদক ও ইসলামপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হযরত মোহাম্মদ (সা.) ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করায় জামালপুরের ইসলামপুর উপজেলায় তিন ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১৩ মে রাতে তাদেরকে গ্রেপ্তারের পর ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়ে ১৪ মে আদালতের মাধ্যমে জামালপুর জেলহাজতে পাঠানো হয়েছে তাদেরকে।

গ্রেপ্তার ওই তিন ছাত্র হলেন ইসলামপুর উপজেলার চিনাডুলী ইউনিয়নের বলিয়াদহ গ্রামের আলম মিয়ার ছেলে ফিরোজ মিয়া (২৩), আব্দুস সবুরের ছেলে ছানোয়ার হোসেন (২০) ও নূরল ইসলাম ঠান্ডার ছেলে সিয়াম (১৫)। তাদের মধ্যে ফিরোজ মিয়া বলিয়াদহ মাদরাসার, ছানোয়ার হোসেন ইসলামপুর সরকারি কলেজে অনার্সের এবং সিয়াম স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।

সূত্র জানায়, গ্রেপ্তার ওই তিন ছাত্র দীর্ঘদিন ধরে ফেসবুকে বিভিন্ন অপপ্রচার ও আপত্তিকর পোস্ট দিয়ে আসছিল। একপর্যায়ে তারা ফেসবুকে হযরত মোহাম্মদ (সা.) ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আপত্তিকর ও কটূক্তিমূলক পোস্ট দিলে তা নিয়ে এলাকায় বিভিন্ন মহলে তীব্র ক্ষোভ দেখা দেয়। বিষয়টি ইসলামপুর থানা পুলিশের নজরে আসে। ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. সুমন মিয়ার নির্দেশে ও থানার ওসি আব্দুল্লাহ আল মামুনের তত্ত্বাবধানে উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান ও জসিম উদ্দিন পুলিশ ফোর্স নিয়ে ১৩ মে গভীর রাতে উপজেলার চিনাডুলী ইউনিয়নের বলিয়াদহ গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হন।

সহকারী পুলিশ সুপার মো. সুমন মিয়া এ প্রতিবেদককে জানান, ‘ফেসবুকে হযরত মোহাম্মদ (সা.) ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আপত্তিকর ও কটূক্তিমূলক পোস্ট দেওয়ার বিষয়টি স্বীকার করেছে গ্রেপ্তার ওই তিন ছাত্র। তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে ১৪ মে দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে জামালপুর জেলহাজতে পাঠানো হয়েছে।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ

ইসলামপুরে ফেসবুকে হযরত মোহাম্মদ (সা.) ও প্রধানমন্ত্রীকে কটূক্তি, ৩ ছাত্র গ্রেপ্তার

আপডেট সময় ১১:৩২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২০