ঢাকা ০১:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধি করতে গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে : আসাদুল হাবিব দুলু স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ আয়কর রসিদেই জানানো হবে করের টাকা কোথায় ব্যয় হচ্ছে : তিতুমীর বাংলাদেশ, বাংলাদেশের সংবিধানের ভিত্তিতেই পরিচালিত হবে : ওয়ারেছ আলী মামুন দেশের ইতিহাসে তারেক জিয়া এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন : প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান সাড়ে ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা  স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায়ে তিন আসামিকে মৃত্যুদণ্ড সাংবাদিকতার জন্য সুস্পষ্ট নীতিমালা প্রয়োজন : উপদেষ্টা ডা. জাহেদ জামালপুরে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর প্রশিক্ষণ কার্যক্রমের কনসালটেশন সেসন অনুষ্ঠিত

কর্মহীনদের প্রধানমন্ত্রীর উপহার দিলেন তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান

কর্মহীনদের হাতে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী তুলে দিলেন তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের জন্য প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী নিম্মআয়ের মানুষের মাঝে বিতরণ করেন তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মুরাদ হাসান।

১২ মে বিকালে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা এসইএসডিপি মডেল হাইস্কুল মাঠ ও পৌর এলাকার উপজেলা পরিষদ প্রাঙ্গণে ৭ শতাধিক অসহায়, কর্মহীন ও নিম্নআয়ের পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, সয়াবিন তেল, সেমাই ও হাত ধোয়ার সাবান।

এ সময় প্রতিমন্ত্রী মুরাদ হাসান বলেন, করোনার পাদুর্ভাব শুরুর পর থেকে প্রধানমন্ত্রী দেশের কর্মহীন অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন। করোনার এই সময়ে কোন মানুষ যাতে অনাহারে না থাকেন সেটি দেখার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। সেই ধারাবাহিকতায় আজ পৌর এলাকায় ও পোগলদিঘা ইউনিয়নে কর্মহীন অসহায়দের মাঝে তার উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ত্রান বিতরণ অব্যাহত থাকবেও বলে তিনি বলেন।

এসময় উপস্থিত ছিলেন পোগলদিঘা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ কে এম ফজলুল হক, সাধারণ সম্পাদক আব্দুল আলিম, লেখক ও শিক্ষা বিষয়ক গবেষক সরকার আবুল হোসেন, স্বাধীনতা ডিপ্লোমা চিকিৎসক পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আ ফ ম চিকিৎসক শাহানশাহ মোল্লাহ, উপজেলা যুবলীগের জ্যেষ্ঠ সহসভাপতি ফরিদ আহাম্মেদ নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোখলেছুর রহমান মিশু প্রমুখ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর

কর্মহীনদের প্রধানমন্ত্রীর উপহার দিলেন তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান

আপডেট সময় ০৯:৩৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২০