ঢাকা ০৫:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সব জেলায় খাদ্যের মান পরীক্ষাগার স্থাপনে জাইকার সহযোগিতা প্রয়োজন : জনপ্রশাসন উপদেষ্টা চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী আগামী সপ্তাহের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থীকে বাদ দেওয়ার দাবি ট্রাম্পের স্বাধীন গণমাধ্যমের অধিকার সুরক্ষায় মিশরের প্রতি ইইউর আহ্বান শব্দদূষণের নতুন ৪টি উৎস শনাক্ত পরিবেশ অধিদপ্তরের ব্যর্থ কর্মকর্তাদের সরিয়ে দেওয়া হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বিশ্ব হাত ধোয়া দিবসে দেওয়ানগঞ্জে জেসমিন প্রকল্পের আলোচনা সভা অনুষ্ঠিত দক্ষ নাবিক তৈরিতে কোনো কম্প্রোমাইজ নয় : নৌপরিবহন সচিব

শেরপুরে পেঁপে গাছ নিয়ে বিরোধে গৃহবধূর মৃত্যু

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

শেরপুরে পেঁপে গাছ রক্ষা করতে গিয়ে প্রতিপক্ষের হামলায় এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহত ওই নারীর নাম মালেকা বেগম (৩৬)। তিনি তিন সন্তানের জননী ছিলেন। ১০ মে রাতে সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের খামারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মালেকা ওই গ্রামের মোরশেদ আলীর স্ত্রী। ১১ মে দুপুরে এ খবর লেখার সময় ওই ঘটনায় সদর থানায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছিল।

মালেকার ভাইয়ের বক্তব্যের বরাত দিয়ে পাকুরিয়া ইউপি চেয়ারম্যান হায়দার আলী জানান, বেশ কয়েকদিন আগে মালেকা তার জমিতে পেঁপে গাছ রোপণ করে। এ নিয়ে প্রতিবেশী কেনা নামে একজনের সাথে বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরে ১০ মে বিকালে মালেকার পেঁপে বাগান থেকে সব গাছে তুলে ফেলে প্রতিপক্ষ কেনা ও তার সমর্থকরা। এ নিয়ে দুই পক্ষের মধ্যে তুমুল বিবাদ শুরু হয়। এক পর্যায়ে কেনা লোহার রড দিয়ে মালেকার ঘাড়ে আঘাত করে। এ সময় জ্ঞান হারান মালেকা। ওই অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে বাড়িতেই চিকিৎসার ব্যবস্থা করেন। এক পর্যায়ে রাতে মালেকার শারীরিক অবস্থার অবনতি হয়। পরে তাকে জেলা সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

৭ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার ফিরোজ জানান, মালেকা এক সময় ঢাকার একটি পোশাক কারখানায় চাকরি করতেন। কিছু দিন আগে পাকুরিয়ার বাবার বাড়িতে চলে আসেন। এখানেই তিনি স্থানীভাবে বসবাস করছিলেন। পোশাক কারখানায় কাজ করে জমানো টাকায় এখানে তিন কাঠা জমি কিনেন। ওই জমিতেই পেঁপের বাগান করেছিলেন মালেকা।

মামলা দায়ের হওয়ার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর

শেরপুরে পেঁপে গাছ নিয়ে বিরোধে গৃহবধূর মৃত্যু

আপডেট সময় ০৪:১৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২০