ঢাকা ০৬:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে : শ্রমমন্ত্রী কপ৩১ সম্মেলনে ৭৮৪ কোটি টাকার জলবায়ু অনুদান পেল বাংলাদেশ জামালপুরের ভোক্তা অধিকার কর্মকর্তার কাণ্ড : কাঁচামালকে ভেজাল ঘোষণা, জরিমানা ও কোটি টাকার কাঁচামাল ধ্বংস শেরপুর জেলা পরিষদ প্রশাসকের হস্তক্ষেপে পৈতৃক ভিটায় মেয়ের অধিকার প্রতিষ্ঠিত শীতার্তদেরন জন্য ডিসির ত্রাণ ভান্ডারে ৩৫০ কম্বল দিল আশা ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে জামালপুরে প্রাক্তন সৈনিকদের আলোচনা সভা অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে মৎস্যজীবী দলের বিক্ষোভ মিছিল ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী

সাধারণ ক্ষমায় শেরপুরে মুক্তি পেলো ১৫ বন্দি

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

সাধারণ ক্ষমার আওতায় শেরপুরে ১৫ জন বন্দি কারাগার থেকে মুক্তি পেয়েছেন। করোনার কারণে কারাগারে বন্দি ঘনত্ব কমাতে তাদেরকে মুক্তি দেওয়া হয়। মুক্তিপ্রাপ্তরা লঘু দন্ডপ্রাপ্ত হওয়ায় সাজা মওকুফ করা হয়। ৮ মে সন্ধ্যায় ১৫ জনের মধ্যে ১২ জন মুক্তি পান। এর আগে মুক্তি পেয়েছেন আরও দুইজন। এছাড়া আরও একজনের মুক্তি প্রক্রিয়াধীন রয়েছে।

জেলা কারাগারের সহকারী কমিশনার মাহমুদুল হাসান জানান, চলমান পরিস্থিতিতে কারাগারের বন্দি ঘনত্ব কমাতে ওই বন্দিদের অবশিষ্ট সাজা মওকুফ করে তাদের মুক্তি দেওয়া হয়।

জেলার তরিকুল ইসলাম বলেন, সাজা মওকুফ হওয়া ১৫ জনই পুরুষ এবং তাদের মধ্যে মাদক মামলায় ১০ জন, ইভটিজিং মামলায় দুইজন ও যৌতুক নিরোধ আইনসহ অন্য আইনে তিনজন রয়েছে। তাদের অধিকাংশই ভ্রাম্যমাণ আদালতের সাজাপ্রাপ্ত ছিলেন।

তিনি জানান, বন্দি মুক্তির বিষয়ে কারা মহাপরিদর্শক দপ্তরে ২৩ জনের প্রস্তাব পাঠানো হয়েছিল। যারা সর্বোচ্চ এক বছর থেকে ছয় মাস মেয়াদে সাজাভোগ করছিলেন। সরকারের সাধারণ ক্ষমা ঘোষণার আওতায় ওই ২৩ জনের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে সম্প্রতি প্রথম দফায় দুইজন এবং ৮ মে দ্বিতীয় দফায় আরও ১৩ জনের সাজা মওকুফ সাপেক্ষে মুক্তির আদেশ আসে। সে প্রেক্ষিতে ৮ মে সন্ধ্যায় ১২ জনকে মুক্তি দেওয়া হয়েছে। তাদের নিজ নিজ আত্মীয়ের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্যজনের জরিমানা পরিশোধ না হওয়ায় তা প্রক্রিয়াধীন রয়েছে। জরিমানা পরিশোধ সাপেক্ষে তিনিও মুক্তি পেতে পারেন।

এছাড়া প্রস্তাব পাঠানো অপর ৮ জনের বিষয়ে কোন সিদ্ধান্ত না আসা পর্যন্ত এখন কিছু বলা যাচ্ছে না বলে তিনি জানান।

গণমাধ্যকর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, ১০১ জন বন্দি ধারণক্ষমতা সম্পন্ন শেরপুর কারাগারে বর্তমানে হাজতী-কয়েদী রয়েছেন ৫৫০ জন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী

সাধারণ ক্ষমায় শেরপুরে মুক্তি পেলো ১৫ বন্দি

আপডেট সময় ০৪:৩২:১৮ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২০