ঢাকা ০৩:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুসলিমাবাদে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত ইসলামপুরে পোড়ানো হয় চায়না রিং জাল আড়াইশ’ অ্যাথলেটদের অংশগ্রহণে ম্যারাথন অনুষ্ঠিত জামালপুরে বিএনপি’র কর্মী সভা অনুষ্ঠিত সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: তথ্যমন্ত্রী গিয়াস উদ্দিন প্রতিবন্ধী বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : মাদারগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত

বকশীগঞ্জে বুনোহাতির আক্রমণে কৃষক নিহত

বকশীগঞ্জ প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের সাতানিপাড়ায় ৭ মে রাতে বুনোহাতির আক্রমণে আব্দুল মান্নান (৫৫) নামে একজন কৃষক নিহত হয়েছেন। নিহত আবদুল মান্নান একই ইউনিয়নের উত্তর পলাশতলা গ্রামের নাদের হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ৫ মে রাতে ভারত থেকে ৩০-৩৫টি বুনোহাতি সীমান্তের কাঁটাতার পার হয়ে বাংলাদেশে ঢুকে পড়ে। হাতিগুলো প্রায় ১০ একর জমির পাকা ধান খেয়ে ফেলে। ৬ মে রাতেও বুনোহাতির দলটি আবার সাতানিপাড়া, বালুরচর ও যদুরচর এলাকায় ধান খেতে আসে। এদিকে ফসল রক্ষা করার জন্য স্থানীয় এলাকাবাসী হাতি তাড়াতে বিভিন্ন কৌশল অবলম্বন করেন। তারা জেনারেটরের মাধ্যমে বৈদ্যুতিক লাইন তৈরি করে এবং মশাল জ্বালিয়ে হাতি তাড়ানোর চেষ্টা করেন। এরপরও একটি হাতি কৃষক আবদুল মান্নানকে ধরে ফেলে এবং পা দিয়ে পিষ্ট করে। এতে করে ঘটনাস্থলেই আবদুল মান্নান মারা যান।

ধানুয়া কামালপুর ইউপি সদস্য নূরজাহান বেগম হাতির আক্রমণে কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুসলিমাবাদে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

বকশীগঞ্জে বুনোহাতির আক্রমণে কৃষক নিহত

আপডেট সময় ০৫:০৬:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২০