ঢাকা ১২:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের প্রত্যয় : বৈষম্যহীন আর্থ-সামাজিক উন্নয়ন: দারিদ্র্যমুক্ত ও টেকসই রাষ্ট্র গঠন জামালপুরে স্ক্রিপ্ট প্রকল্পের কার্যক্রম পরিদর্শন জামালপুরে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে মহাসড়ক অবরোধ শেরপুরের গারো পাহাড়ে বিশ্ব হাতি দিবস পালিত স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির ১০ বছর করে আটকাদেশ ইসলামপুরে স্বাক্ষর জাল করে এতিম খানার অর্থ আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসির ফল বিপর্যয়, ৪৩৯ জনে পাস ১১১ জামালপুরে সাক্ষরতা কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা বিষয়ক কর্মশালা সরিষাবাড়ীতে বিধবা নারীকে বিয়ে করায় ঘরছাড়া নবদম্পতি ইত্তেফাকুল উলামা জামালপুর জেলা কমিটিতে শামসুদ্দিন সভাপতি ও মোহাম্মদ আলী সম্পাদক নির্বাচিত

ইসলামপুরে কম্বাইন হারভেস্টার দিয়ে ধানকাটা-মাড়াই শুরু

ইসলামপুরে কম্বাইন হারভেস্টার দিয়ে ধানকাটা-মাড়াইয়ের উদ্বোধন করেন সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলাল। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় কৃষি যন্ত্রপাতিতে সরকারি ভর্তুকির আওতায় এসিআই কম্বাইন হারভেস্টার মেশিনে কৃষকদের ধানকাটা-মাড়াই শুরু হয়েছে। ৭ মে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলাল।

শহরের দরিয়াবাদে কৃষি অধিদপ্তর থেকে পাওয়া ময়দান আলীর ধানকাটা মেশিনটি দিয়ে কৃষক আবু বক্করের ধান কাটা শুরু করা হয়। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী এস এম জামাল আব্দুন নাসের বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মিজানুর রহমান ও উপজেলা কৃষি কর্মকর্তা সাখাওয়াত হোসেনসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

উল্লেখ যে, এ উপজেলায় কৃষি যন্ত্রপাতিতে উন্নয়ন সহায়তা প্রদান কার্যক্রমের সরকারি ভর্তুকি আওতায় প্রাপ্ত ৫টি ধানকাটা কম্বাইন হারভেস্টার মেশিন কৃষকদের দেওয়া হয়েছে। প্রতিটি মেশিনের ক্রয়ের দাম পড়েছে ২৯ লাখ ৫০০ টাকা। তার মধ্যে ১৪ লাখ টাকা ভর্তুকি দিয়েছে সরকার। ৪ লাখ টাকা নগদ আর বাকি টাকায় যন্ত্রের মালিক কৃষক কিস্তিতে কৃষকের ধান কাটবে।

কৃষি অধিদপ্তর সূত্রে জানা যায়, এই ধানকাটা কম্বাইন হারভেস্টার মেশিন দিয়ে কৃষকরা শ্রমমূল্যের চেয়ে কম খরচে শতাংশ মাত্র ৬০ টাকায় তাদের ধান কাটা-মাড়াই করতে পারবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের প্রত্যয় : বৈষম্যহীন আর্থ-সামাজিক উন্নয়ন: দারিদ্র্যমুক্ত ও টেকসই রাষ্ট্র গঠন

ইসলামপুরে কম্বাইন হারভেস্টার দিয়ে ধানকাটা-মাড়াই শুরু

আপডেট সময় ০৫:১৮:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২০